ছবি: সংগৃহীত
সারাদেশ

পটুয়াখালীতে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় বির্পযস্ত জনজীবন

নিনা আফরিন, পটুয়াখালী: টানা বর্ষণ ও দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর উপকূলীয় জনজীবন বির্পযস্ত হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে পটুয়াখালীর অভ্যন্তরীন সকল রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

আরও পড়ুন: পটুয়াখালীতে ঘর পাবে ৩৭৩ গৃহহীন পরিবার

জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ -৫ ফুট বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চলের শতাধিক চর। এদিকে বৈরী আবহাওয়ায় কারণে কুয়াকাটা পর্যটক শূণ্য রয়েছে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

পটুয়াখালী আবহাওয়া অফিস সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, এ বৃষ্টি আরও ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় মেঘের গর্জন বাড়তে পারে এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: মুহুরী নদীতে ভাঙন, ৬ গ্রাম প্লাবিত

উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে টানা বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে আছে নিম্নআয়ের খেটে খাওয়া সকল শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর।

সদর উপজেলার আউলিয়াপুর এলাকার মাওলানা সিদ্দিকুর রহমান (৫০) জানান, টানা বর্ষণে তাদের এলাকা পানিতে তলিয়ে গেছে। আমনের বীজতলা কোমর পানিতে তলিয়ে গেছে।

আরও পড়ুন: চবিতে পাহাড়ধস, বন্ধ শাটল ট্রেন

দ্রুত পানি নামানোর ব্যবস্থা করা না গেলে পুরো বীজতলা পচে যাবে। কৃষকরা চরম সংকটে পড়বে বলে জানান তিনি।

পটুয়াখালী পৌর শহরের ভ্যানচালক আফাজ মিয়া (৩৪) জানান, শুক্রবার (৪ আগস্ট) থেকেই বৃষ্টি পড়ছে। তাই বাজারে মানুষের আনাগোনা কম। এ কারণে আয়ও কম।

টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী এলাকার জাহাঙ্গীর মিয়া জানান, একটানা বৃষ্টিতে আমার পুকুরসহ অনেকের মাছের ঘের তলিয়ে গেছে।

আরও পড়ুন: কাপ্তাই হ্রদে নৌ নিষেধাজ্ঞা প্রত্যাহার

এছাড়া আলীপুর মৎস্য আড়তদাড় সমিতির সভাপতি আনসার মোল্লা জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় শত শত মাছ ধরা ট্রলার শিববাড়িয়া খালে আশ্রয় নিয়েছে।

কুয়াকাটা হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, বৈরী আবহাওয়ার কারণে কুয়াকাটা অনেকটা পর্যটকশূণ্য। ব্যবসায়ীরা অলস সময় পার করছেন বলে জানান তিনি।

পটুয়াখালী বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. মামুন জানান, অভ্যন্তরীন রুটসহ সকল রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া ভালো হলে স্বাভাবিক কার্যক্রম সচল করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা