সারাদেশ
মুন্সিগঞ্জে ট্রলারডুবি

ভেসে উঠল তুরানের লাশ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : ৪৬ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির দুই দিন পরে শিশু তুরাণের লাশ ঘটনা স্থলের পাশেই ভেসে উঠেছে। সোমবার (৭) আগস্ট ভোরে ঘটনাস্থলের পাশেই নিহতের লাশ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়রা লাশ ভেসে উঠতে দেখে স্বজনদের খবর দিয়েছে। নিহতের স্বজনরা লাশ আনতে ঘটনাস্থলে যাচ্ছে। তবে তুরানের বোন নাভা (৫) সহ অপর আরেক শিশু মাহীন (১১) এখনো নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন

এ ব্যাপারে তুরাণের দাদা নুরুল ইসলাম বলেন, যেখানে ট্রলার ডুবে ছিল তার পাশেই সকালে তুরানের লাশ ভেসে ওঠে। স্থানীয় মানুষজন আমাদের খবর দিয়েছে। লোকজন জানিয়েছে যে লাশটি ভেসে উঠেছে সেটি লালগেঞ্জি ও জিন্সের প্যান্ট পরা। এতে আমরা নিশ্চিত হয়েছি এটা তুরানের লাশ। আমরা এখন লাশ আনতে যাচ্ছি।

অপরদিকে নিহতদের স্বজন, মোহাম্মদ আরশাদ হোসেন বলেন , সকালে তুরানের লাশ পাওয়া গেছে। নিখোঁজ দুই শিশুর সন্ধানে আমরা ভোর হতে ট্রলার নিয়ে ঘটনাস্থলের আশেপাশে খোঁজ করতেছি কিন্তু এখনো আমাদের দুই শিশু নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন : তিউনিসিয়া নৌকাডুবি, নিখোঁজ ৫১

প্রসঙ্গত, গত শনিবার সকালে সিরাজদীখান উপজেলার লতব্দি ইউনিয়নের খিদিরপুর গ্রামের নারী-শিশুসহ ৪৬ ব্যক্তি ট্রলারে দিয়ে পদ্মা নদীতে পিকনিকে যান। পিকনিক শেষে ট্রলারটি তালতলা-গৌরগঞ্জ খাল দিয়ে লতব্দির দিকে যাচ্ছিল। রাত আটটার দিকে ট্রলারটি লৌহজংয়ের রসকাঠি এলাকায় পৌঁছালে একটি বাল্কহেড ধাক্কা দেয়।

এতে ট্রলারটি পানিতে তলিয়ে যায়। এতে শনিবার রাত থেকেই উদ্ধার অভিযান শুরু করে ডুবুরিরা। শনিবার রাত ১২টা পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। রোববার দুপুর সাড়ে ১১ টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি পানির নিজ হতে টেনে তুললেও কোন নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। আজ সোমবার সকালে নিখোঁজ তুরানের লাশ ভেসে উঠলো।

আরও পড়ুন : মুহুরী নদীতে ভাঙন, ৬ গ্রাম প্লাবিত

এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো শিশু ৮ জন। নিহতরা হলেন, মোকছেদা বেগম (৪০), হ্যাপি আক্তার (২৮), এপি আক্তার (৩০), পপির দুই ছেলে সাকিবুল (১০), সজিবুল (৪)। হুমায়ারা (৫ মাস), ফারিয়ান (৮) ও তুরান (৮)।

এদিকে, ট্রলারডুবির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আরাকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন : কাপ্তাই হ্রদে নৌ নিষেধাজ্ঞা প্রত্যাহার

এ ব্যাপারে লৌহজং উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল মতিন বলেন, ঘটনাস্থানের পাশের সুবচনী নামক স্থান হতে সকাল সাড়ে সাতটার দিকে নিহত শিশু তুরানের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি আমাদের কাছে রয়েছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা