ছবি: সংগৃহীত
সারাদেশ

ফরিদপুরে ৬ ডাকাত সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি: ফরিদপুরে চেতনানাশক দিয়ে বিভিন্ন বাড়িতে সুপরিকল্পিতভাবে বাড়ির সদস্যদের অজ্ঞান করে ডাকাতির সাথে জড়িত এক নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প।

আরও পড়ুন: কক্সবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত র‌্যাব কার্যালয়ে সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

সেখানে র‌্যাব-৮ বরিশালের সিও লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান লিখিত বক্তব্য পড়ে শোনান।

আরও পড়ুন: বাড়লো গ্যাস সঞ্চালন-বিতরণ চার্জ

অভিযানকালে ১ টি ওয়ান শুটার গান, ২ টি কার্তুজ, নগদ ৬৩ হাজার ৮০৮ টাকা, ১১ টি মুঠোফোন, সোনা ৪ আনা ও রূপার ১২ আনা ওজনের স্বর্ণালংকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গার রুদ্রবানা গ্রামের মো. হাদী ইকবাল (৩৪) ও তার স্ত্রী সেলিনা আক্তার (২৫), বোয়ালমারীর সূর্যোগ গ্রামের মো. শহীদুল মোল্লা (৩১), সদরের মাধবপুর গ্রামের মো. বেলায়েত হোসেন (৩৫), সালথার বাবই গ্রামের মো. রিপন ফকির (৩৩) এবং খুলনার তেরখাদা উপজেলার পশুলো গ্রামের মো. নিশাত মোল্লা (৪০)।

আরও পড়ুন: পাকিস্তানে ভারি বৃষ্টি, নিহত ১৬

লিখিত বক্তব্যে জানানো হয়, ফরিদপুরে সম্প্রতি চেতনানাশত মিশিয়ে বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদলটিকে আটকের জন্য ফরিদপুর ক্যাম্প কার্যক্রম শুরু করে।

বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ৩ টার দিকে জানা যায়, ফরিদপুর সদরের কানাইপুর এলাকায় মো. মোশাররফে বাড়িতে এক ডাকাতদল ডাকাতি করতে আসে। ঐ তথ্যের ভিক্তিতে র‌্যাবে একটি দল ভোর ৪ টার দিকে সেখানে গিয়ে পলায়নরত অবস্থায় ১ নারীসহ ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে হত্যা

এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করেন র‌্যাব সদস্যরা। অভিযানের সময় ডাকাতদলের ১ সদস্য পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য অভিযান কার্যক্রম বহাল আছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, মো. নিশাত মোল্লার নামে খুনসহ বিভিন্ন অভিযোগে দেশের বেশ কিছু থানায় ৮ টি, মো.বেলায়েত হোসেনের নামে ৬ টি, হাদী ইকবাল ও রিপন ফকিরের নামে ৩ টি করে এবং শহীদুল মোল্লার নামে ২ টি মামলা রয়েছে।

আরও পড়ুন: নাগালের বাইরে মাছ, দাম কমেনি মরিচের

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার জানান, এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় র‍্যাব বাদী হয়ে ঐ ব্যক্তিদের আসামি করে অস্ত্র আইনে এবং ডাকাতির ঘটনায় ফরিদপুর সদরের কানাইপুর এলাকার মো. মোশাররফ হোসেন বাদী হয়ে ডাকাতির অভিযোগে একই ব্যক্তিদের আসামি করে পৃথক ২ টি মামলা দায়ের করেন।

ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, শুক্রবার (২১ জুলাই) র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া সদস্যদেরকে আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা