ছবি : সংগৃহিত
সারাদেশ
১৫ হাজার টাকা জরিমানা

ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরও পড়ুন: বাল্কহেড ডুবে তিন শ্রমিকের মৃত্যু

এসময় রাস্তায় অবৈধভাবে দোকান পরিচালনা করায় ১২ কার্টন ফল, ৫ কেজি শসা ও ১ কার্টন লেবু জব্দ করে উপজেলার চকরামপুর আলহাজ্ব ফাজিল উদ্দিন সরকার এমদাদিয়া এতিমখানা মাদ্রাসা ও বালিপাড়া একটি মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

সোমবার (১০ জুলাই) বিকেলে দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকার কলেজ মার্কেটে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

আরও পড়ুন: মাগুরায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবন উদ্বোধন

হোটেলের চুলা পথচারী চলাচলের রাস্তায় রাখা ও হোটেলের ময়লা-আবর্জনা মহাসড়কে রাখার দায়ে বিসমিল্লাহ মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা ও রাজধানী মিষ্টি ঘর ও বিরানী হাউজকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা