সারাদেশ

ক্ষতিগ্রস্তদের ধর্ম প্রতিমন্ত্রীর চেক বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৪০০ পরিবারের মাঝে মাথাপিছু ২০ হাজার টাকা করে ৪ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি।

আরও পড়ুন : কয়লা নিয়ে জাহাজ বিদ্যুৎকেন্দ্রে

বুধবার (১৪ জুন) স্থানীয় ফরিদুল হক খান অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত ঝড়ে ক্ষতিগ্রস্থ ৯০০ পরিবারের মধ্যে চেক বিতরণ তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মজিবুর রহমান শাজাহান, আব্দুর রাজ্জাক লাল মিয়া, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার, সরদার জাকিউল হক প্রমুখ।

আরও পড়ুন : গ্রিসে নৌকা ডুবি, ৫৯ অভিবাসীর মৃত্যু

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা সূত্র জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রনালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসাবে গত ১৬ মে রাতে প্রলয়নকারী কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৪০০ পরিবারের মাঝে মাথাপিছু ২০ হাজার টাকা করে ৪ কোটি ৮০ লাখ টাকা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেদী হাসান টিটু জানান, তারই ধারা বাহিকতায় পৌর এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারের মধ্যে ২০ হাজার টাকা করে এক কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন : মণিপুরে সহিংসতায় নিহত ৯

উল্লেখ্য, গত ১৬ জুন জামালপুর জেলার উপর দিয়ে বয়ে যায় প্রলয়নকারী কালবৈশাখী ঝড়। সেই ঝড়ে ইসলামপুর উপজেলার সর্বাধিক ২ হাজার ৪০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা