ছবি : সংগৃহিত
সারাদেশ
লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ

নবীনদের ফুল দিয়ে বরণ করে নিলো ছাত্রলীগ

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ১১টি বিভাগই যেন আজ বর্ণিল সাজে সেজেছে। পরিবারের নতুন সদস্যের আগমন উপলক্ষ্যে তাই সবার মধ্যেই বাড়তি উৎসাহ-উদ্দীপনা।

আরও পড়ুন: হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ৩

আনন্দ উল্লাসের মধ্য দিয়েই তাই হয়ে গেল লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এর স্নাতক (সম্মান) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০টা থেকে স্ব-স্ব বিভাগে গিয়ে নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে

বরণ করে নেয় লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। নতুন ঠিকানা পেয়ে নবীনদের চোখে-মুখেও উচ্ছাস ফুটে উঠে।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি মহসিন কবির সাগর ও সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ। আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগনেতা মোহাম্মদ মুন্না, মুসফিকুর রহমান সজল, সোলতান শাওন, রোহান খাঁন, মোহাম্মদ আল হাসিব, সোহান সাইমুন, তানজিদ তুষার, শিশির, মোঃ নায়িম, মোহাম্মদ মারুফ, মোঃ রাব্বি,আরমান সৈকত, ফারাজ,পারহান প্রমুখ।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় জাহাজে বিস্ফোরণ

বিভাগীয় প্রধান শিক্ষকরা অনুষ্ঠানে সার্বিক ভাবে ছাত্রলীগের সাহায্য করে।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ বলেন, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে আপনাদের স্বাগতম। আপনারা ভালো করে পড়ালেখা করে এই কলেকের সুনাম অর্জন করবেন।আপনারা নতুন শিক্ষার্থীরা সবাই আমাদের ভাই - বোন।

আমরা সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি, ছাত্রলীগের ইতিহাস বাঙ্গালির ইতিহাস, সেই ১৯৪৮ সাল থেকে ছাত্রলীগে সাধারণ মানুষের পাশে ছিল। এখনো আপনাদের যে কোনো সমস্যায় আমাদেরকে জানাবেন,আমরা এর সমাধান করবো।

আরও পড়ুন: পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর বলেন, আপনারা সবাই নতুন আপনাদের সবাইকে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ শাখা থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের কাছে আমাদের একটি চাওয়া আপনারা সবাই আমাদের কলেজটাকে সুন্দর করে রাখবেন।

আপনাদের যেকোন সমস্যায় যেমন আপনারা কেউ যদি ফরম ফিলাপ করতে ব্যর্থ হন টাকার সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যদি বই কিনতে সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সাহায্য করার চেষ্টা করবো।

আপনারা যদি পরিচয় গোপন রাখতে চান তাহলে শিক্ষকদের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সবসময় আপনাদের পাশে থাকবে।

আরও পড়ুন: গাইবান্ধায় পিস্তল-গুলিসহ গ্রেফতার ১

লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাহবুবুল করিম বলেন, নবীন শিক্ষার্থীরা ভালো করে পড়াশোনা করে ভালো জায়গায় চাকরি করে আমাদের কলেজের সুনাম বয়ে আনবে। কলেজের সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষে কাজ করবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা