সারাদেশ

সংবিধান অনুযায়ী নির্বাচন

জেলা প্রতিনিধি, পাবনা : নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই মন্তব্য করে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেছেন, নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। কে নিষেধাজ্ঞা দিলো, কে ভয় দেখালো, চক্ষু রাঙালো তা দেখে সিদ্ধান্ত হবে না। সিদ্ধান্ত হবে ১৭ কোটি মানুষের স্বার্থের কথা বিবেচনা করে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে প্রধানমন্ত্রী, আমিসহ সমস্ত মন্ত্রী ভিসি এসপি সহ সবাই নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে।

আরও পড়ুন : কিউইএফ’এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার সুজানগর উপজেলার তাতিবন্দ ইউনিয়নের উদয়পুর গ্রামের মাসুদ রানার বাড়িতে ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে পেঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দিবে না এমন দাবি করে আবদুর রাজ্জাক বলেন, উন্নত দেশ যারা নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে, আর যারা নিষেধাজ্ঞার অনুমান করছেন তাদের অনুমান করে লাভ নেই। আমার বিশ্বাস যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দিবে না। কারণ তারা দায়িত্ববোধের পরিচয় দিবে। তারা বিবেকবোধের পরিচয় দিবে।

আরও পড়ুন : পাকিস্তানে হামলায় পুলিশসহ নিহত ৬

ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়াচ্ছে মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, আমাদের সাধারণ মানুষের প্রশ্ন কেন এই আশ্বিন কার্তিক মাস আসলেই পেঁয়াজের ঘাটতি হয়, দাম অস্বাভাবিক হয়? পেঁয়াজ নিয়ে নানা রকম রাজনীতি শুরু হয়? ঈদ আসলেই আমাদের পেঁয়াজ ব্যবসায়ীরা নানা ষড়যন্ত্র করে, সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়ি দেয়।

কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ বিবেচনা করে পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি পেঁয়াজের সংরক্ষণের সময় কিভাবে বাড়ানো যায়। এজন্যই আমরা এই আধুনিক সংরক্ষণাগার স্থাপন করেছি। আমরা যদি সফল হয় তাহলে দেশের চাহিদা মিটিয়ে আমরাই ভারতে পেঁয়াজ রপ্তানি করতে পারবো। গত বছর আমাদের কৃষি ভাইয়ের দাম পায় নাই। অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে। এজন্য অনেকেই পেঁয়াজ চাষ না করে ২-৩ লক্ষ টন পেঁয়াজ উৎপাদন কম হয়েছে।

আরও পড়ুন : মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত

তিনি বলেন, আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। দেখছেন এখনো পেঁয়াজ ভালই আছে তাই দাম বাড়ার কথা নয়। আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করেন। আমরা কৃষকের স্বার্থ দেখে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে কৃষিমন্ত্রী ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে আধুনিক পেঁয়াজ সংরক্ষণাগার এবং সনাতন পদ্ধতির পেঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শন করেন।

আরও পড়ুন : ৮ মামলায় ইমরান খানের জামিন

প্রসঙ্গত, উত্তরবঙ্গের পেঁয়াজের রাজধানীখ্যাত সুজানগরে প্রথমবারের মতো ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে আধুনিক পেঁয়াজ সংরক্ষণাগার স্থাপন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উন্নয়ন সংস্থা আশার কারিগরি সহায়তায় উপজেলায় তিনটি ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে পেঁয়াজ সংরক্ষণাগার স্থাপন করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা