সারাদেশ

যমজ সন্তানের মা হলেন পাগলী

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলপুরে রাস্তায় বসবাস করা ভারসাম্যহীন মানসিক পাগলী সুফিয়া ওরফে শিউলি (২০) নামের অজ্ঞাত পরিচয়ের সেই যুবতী পাগলীটি রবিবার (১৪ মে) ভোর সকালে ফুটফুটে দুই কন্যা সন্তান প্রসব করেন। কিন্তু বাবা হয়নি কেউ।

আমাদের বিবেক, মানবতা, নৈতিকতা আজ চরমভাবে বিপর্যস্ত তবে বাবাকে হবে তা এখনো পরিচয় পাওয়া যায়নি। বাবু দুটি একটু অসুস্থ থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ফুলপুর হাসপাতালের সামনে গত ২ মে মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় ঘুরাফেরা ও কান্না করছিল। এমন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর বিষয়টি জানতে পেয়ে তাকে উন্নত চিকিৎসা দেন।

এ সময় আলট্রাসনোগ্রাফে ধরা পড়েছিলো তার পেটে দুটি কন্যা সন্তান এবং ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। ৩৬ সপ্তাহ না গেলে সিজার বা কোন পদক্ষেপ গ্রহণ করা যাবে না। তবে মানসিক ভারসাম্যহীন পাগলীর যেন কোনো সমস্যা না হয় ফুলপুর হাসপাতালের কর্তৃপক্ষ সার্বক্ষণিক তার চিকিৎসা খোঁজখবর রাখেন।

রবিবার ভোর সকালে প্রসব ব্যাথা উঠলে নার্স উম্মে সালমার হাতে নরমাল ডেলিভারির মাধ্যমে দুই কন্যা সন্তানের জন্ম হয়। সকাল ৮:২০ মিনিটে ১ম সন্তান ওজন ২ কেজি, ২য় সন্তান ৮:২৫ মিনিটে ওজন ১কেজি ১৫ গ্রাম হয়। পাগলীর প্রসব ব্যাথা খবর শুনে তাৎক্ষণিক ছুটে আসেন অত্র হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর নবজাতক শিশুর খোঁজখবর শারীরিক অবস্থা জানতে হাসপাতালের দায়িত্বে থাকা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার তানহীন আক্তার সুমি, শিশু বিশেষজ্ঞ ডাঃ রেবেকা সুলতানা, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ করিমন পন্ডি, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অনুপম ক্লান্ত ঠাকুর প্রমুখ।

এসময় হাসপাতালের দায়িত্বে থাকা সকল চিকিৎসকগণ মা ও শিশুটিকে দেখে উন্নত চিকিৎসার জন্য সিদ্ধান্তক্রর্মে উক্ত হাসপাতালের অফিস সহায়ক আজহারুল ইসলামের মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, ভারসাম্যহীন মানসিক পাগলীটিকে নিয়ে অনেক চিন্তিত আছিলাম তবে মহান সৃষ্টিকর্তার রহমতে রোববার সকালে তার নরমাল ডেলিভারির মাধ্যমে দুটি কন্যা সন্তান হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা