ছবি: সংগৃহীত
সারাদেশ

নছিমন উল্টে প্রাণ গেল চালকের

জেলা প্রতিনিধি : মাদারীপুর সদরে নছিমনের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক চালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মোখা প্রভাব ফেলতে পারেনি

সোমবার (১৫ মে) সকাল সাড়ে ৮ টার দিকে পৌরসভার খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহীন শেখের (৪৭) এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি

পুলিশ জানায়, শাহীন নামের ঐ চালক নছিমন নিয়ে মাদারীপুর শহর থেকে মস্তফাপুরের দিকে যাচ্ছিলেন। পরে খাগদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ করে তিনি নছিমনটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নছিমনটি উল্টে তিনি এর নিচে চাপা পড়েন।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বর্তমানে নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা