সারাদেশ

বিজয় সুনিশ্চিত করতে মাঠে নামছে আওয়ামী লীগ

এম. এ আজিজ রাসেল : আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর বিজয় সুনিশ্চিত করতে মাঠে নামছে জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে মঙ্গলবার দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১০০ সদস্য বিশিষ্ট কমিটি গঠনসহ নানা সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন : ভারতকে পদক্ষেপ নেওয়ার আহ্বান

জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।

নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনার সম্মান রক্ষা করার দায়িত্ব সবার। আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে নৌকার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন : সুদান ছেড়েছে ১ লাখ মানুষ

মেয়র মুজিবুর রহমান বলেন, নৌকার মাধ্যমে দেশের স্বাধীনতা এসেছে। এটি বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা। তাই নৌকার বাইরে যাওয়ার আমার শক্তি নেই।

এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, নৌকার মাধ্যমে বাংলাদেশ এসেছে। নৌকা নিয়েই জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে গেছে। আগমী জাতীয় নির্বাচন আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকাকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে নৌকা হেরে গেলে শেখ হাসিনার সম্মানহানি হবে। শিগগিরই কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করা হবে।

আরও পড়ুন : অক্টোবরে হতে পারে তফসিল

সভায় এডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, ব্যক্তি মাহবু ফ্যাক্ট। দেখার বিষয় নৌকা জয় নিশ্চিত করা। তাই দলাদলি না করে কোমর বেঁধে নৌকাকে জয় করতে মাঠে নামতে হবে।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোস্তাক আহমদ চৌধুরী, রেজাউল করিম, আশেক উল্লাহ রফিক, কানিজ ফাতেমা আহমেদ এমপি, মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, নাজনীন সরওয়ার কাবেরী, এস,এম কামাল উদ্দিন, মোহাম্মদ হোসেন বিএ, এডভোকেট মমতাজ আহমদ, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, আবদুল খালেক, এডভোকেট তাপস রক্ষিত, এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, মাহমুদুল করিম মাদু, মো. নজিবুল ইসলাম, আতিক উদ্দিন চৌধুরী, সোহেল আহমদ বাহাদুর, রহিম উদ্দিন, শহীদুল হক সোহেল, আরিফুল মওলা, শফিকুর রহমান কালু, আতিক উল্লাহ কোম্পানি, হাবিব উল্লাহ, সাইফুল ইসলাম চৌধুরী, আরমানুল আজিম, ওয়াহিদ মুরাদ সুমন, আবদুল্লাহ মাসুদ আল আজাদ, মনিরুল হক।

আরও পড়ুন : আরও ১০০ হাসপাতালে বৈকালিক সেবা

সভায় বক্তারা ভেদাভেদ ভুলে আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তথা নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা