সারাদেশ

ট্রাক চাপায় শ্রমিক নিহত

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় মাটি বোঝাই ড্রাম ট্রাকের চাপায় আমানউল্লাহ (২৮) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : বিশ্ব অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যদিয়ে যাচ্ছে

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে উপজেলার মাস্টারবাড়ি কাশর রোডে আরিফ টেক্সটাইল মিলের চার নম্বর গেইটের সামনে। নিহত আমান উল্লাহ উপজেলার চান্দব গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার মাস্টারবাড়ি আরিফ টেক্সটাইল মিলের কর্মরত শ্রমিক আমানউল্লাহ সাহরির জন্য ফ্যাক্টরী থেকে বাহির হচ্ছিলেন। এ সময় মাটি বোঝাই ডামট্রাক (নম্বর-ঢাকা মেট্রো-ট-২৪-৭৪৩০) তাকে পিষ্ট করে এবং প্রায় ৩০০ মিটার হেছড়ে নিয়ে যায়। এতে তার সারা শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ট্রামের ডাইভার, হেলপারসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন : ব্রাজিল-রাশিয়া বৈঠক অনুষ্ঠিত

ভালুকার মডেল থানার ওসি কামাল হোসেন জানান, নিহতের ঘটনায় মামলা না করায় এবং স্বজনদের আবেদনে ময়না তদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা