অভিযান
সারাদেশ

সিরাজদীখানে ৫ দোকানিকে জরিমানা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদীখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫টি দোকানিকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : আগুন লাগার কারণ অনুসন্ধানের নির্দেশনা

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজদীখান বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার ও মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪টি দোকানিকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এদিকে, চিনি নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করার অপরাধে আরেক মুদি দোকানিকে ১ হাজার ৫০০ সহ মোট ৫টি দোকানিকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : তুষারধসে ৭ পর্যটকের প্রাণহানি

এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।

এ সময় সাথে ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজদীখান শাখার সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন, সিরাজদীখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন, এস.আই সাদ্দাম মোল্লা প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা