সারাদেশ

ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

সান নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে কলেছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। আসামির নাম শিবলু মিয়া।

আরও পড়ুন: গুলশানে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে চুনারুঘাট থানার এসআই প্রিয়তোষ দাশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার শিবলু মিয়া চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের রমিজ উল্লার ছেলে। তিনি সিলেট পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন।

এসআই প্রিয়তোষ বলেন, গতকাল রোববার কনস্টেবল শিবলুকে সিলেট থেকে গ্রেফতারের পর হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার বিস্তারিত তথ্য জানাবেন।

আরও পড়ুন: শর্তসাপেক্ষে ভারতীয় ছবি আমদানি

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি ধর্ষণের অভিযোগে এক কলেজ ছাত্রীর বাবা কনস্টেবল শিবলুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় শিবলুকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা