সারাদেশ

সেন্টমার্টিন পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি: দেশের একমাত্র প্রবাল দ্বীপ মেন্টমার্টিনে একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক সম্পন্ন করেছেন।

আরও পড়ুন: নারী সদস্যকে জুতাপেটার অভিযোগ ভিত্তিহীন

শনিবার(৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সেন্টমার্টিনে দ্বীপ ব্যবস্থাপনা ও তথ্য কেন্দ্রের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সভায় অপরিকল্পিত ভাবে হোটেল-মোটেল নির্মাণ সেন্টমার্টিন দ্বীপে এখনই যেই স্থাপনা আছে তা দ্বীপের ধারণ ক্ষমতার বাইরে তাই দ্বীপে নতুন করে আর কোন স্থাপনা করার কথা কল্পনা করা যায়না। তাই যে কোনো মূল্যে নতুন করে আর অবৈধ স্থাপনা না করার ব্যাপারে আলোচনা করা হয়।

সেন্টমার্টিনকে রক্ষার্থে দ্বীপের স্থানীয় মানুষজন, হোটেল মালিক, ট্যুর অপারেটর ও জাহাজ মালিক সবাইকে এগিয়ে আসতে হবে ও সচেতন হওয়ার জন্য মতপ্রকাশ করেন। তাই দ্বীপ রক্ষার্থে করণীয় সকল কিছু করতে ঐক্যবদ্ধ হয়ে সকল কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করেন বৈঠকে উপস্থিত বক্তারা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী'র সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী, সংসদীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন এমরান, ইউএনও মো. কামরুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:মাছের দাম হাকালো এক লাখ টাকা

বৈটক শেষে সংশ্লিষ্ট সকলে সেন্টমার্টিন ব্লু মেরিন রিসোর্ট এ রাত্রীযাপন করবেন এবং আগামীকাল সেন্টমার্টিন ত্যাগ করবেন বলে জানা যায়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা