সারাদেশ
চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নারী সদস্যকে জুতাপেটার অভিযোগ ভিত্তিহীন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারী সদস্যকে চুলের মুঠি ধরে জুতাপেটা ও শ্লীলতাহানি করার অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের হলরুমে সংবাদ সম্মেলন করে ইউপি চেয়ারম্যান এসব অভিযোগ অস্বীকার করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন উচাখিলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম।

আরও পড়ুন: মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন এনেছি

লিখিত বক্তব্যে চেয়ারম্যান বলেন, গত বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে সকল ইউপি সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে ভিজিডি কার্ড সংক্রান্ত এক জরুরি আলোচনায় বসি। আলোচনার এক পর্যায়ে ০৭,০৮,০৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোকসানা বেগমের বিরুদ্ধে ০৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম আমার কাছে মৌখিকভাবে অভিযোগ করেন যে, রোকসানা বেগম তাকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় বাবা-মা তুলে গালিগালাজ করেছে।

এসময় উপস্থিত সকল ইউপি সদস্যদের সম্মুখে এবিষয়ে আমি রোকসানা বেগমের কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে আমাকে অশ্রাব্য ভাষায় গালি-গালাজ করে কক্ষ ত্যাগ করে। রাস্তায় জনগণের সম্মুখে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর দেশীয় ধারালো রামদা নিয়ে ইউনিয়ন পরিষদে ফিরে আসে এবং আমাকে প্রাণ নাশের চেষ্টা করে। এসময় উপস্থিত স্থানীয় লোকজন তাকে নিবৃত করে। পরে সে ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে থানায় একটি মিথ্যা অভিযোগ করে। অভিযোগে উল্লেখ করে আমি তার চুলের মুঠি ধরে জুতাপেটা করেছি। তার বসতবাড়িতে হামলা করে ১৫-২০ হাজার টাকার ক্ষতি সাধন করেছি ও তাকে শ্লীলতাহানিও করেছি। আমার বিরুদ্ধে আনিত এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

আরও পড়ুন: পানি সঙ্কটে দক্ষিণ আফ্রিকা

লিখিত বক্তব্যে চেয়ারম্যান আরও জানান, রোকসানা একটি রাজনৈতিক মহলের সহযোগিতায় বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে ওইদিন রাতেই তার বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। এই নারীর বিরুদ্ধে ইতিপূর্বে ৪ ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্যদের সাথে বাকবিতন্ডায় এক পর্যায়ে উচাখিলা বাজারে গলায় ছুড়ি ধরার অভিযোগও রয়েছে। ইউনিয়নের ৪.৫.৬ নং ওয়ার্ডের নারী সদস্য ইয়াসমিনকে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। এছাড়াও রোকসানা এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। তাই এমন একজন নারী সদস্য আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।

উচাখিলা ইউনিয়নের আলাদিয়ার আলগী গ্রামের বাসিন্দা মো. জয়নাল মিয়া (৬৫) জানান, কিছুদিন পূর্বে পরিষদে চাল নিতে আসলে তাকে মারধর করে রোকসানা। এক পর্যায়ে তার পাঞ্জাবী, লুঙ্গী ও দাড়ি টেনে ছিড়ে ফেলে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪০

সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী জানায়, ইউপি সদস্য রোকসানা উচাখিলা বাজারে মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকে। প্রতিবাদ করতে গেলে বিভিন্ন ভাবে তাদের হয়রানির শিকার হতে হয় বলেও জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উচাখিলা ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ূন কবির, নারী সদস্য ইয়াসমিন, তাসলিমা আক্তার, মেম্বার শহীদ মিয়া, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, আশরাফুল আলম, মতিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সান নিউজ/এমআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা