সারাদেশ

গোবিন্দগঞ্জে সহকারী শিক্ষকদের বরণ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদানপূর্ব বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল

সোমবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত ১৩৮ জন সহকারী শিক্ষককে বরণ করে নেওয়া হয়। এসময় ১৩৪ জনকে বাসস্থান থেকে নিকটবর্তী বিদ্যালয়ের শূন্য পদে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগপত্র দেওয়া হয়।

সহকারী শিক্ষকদের বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল লতিফ প্রধান।

আরও পড়ুন: বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে

প্রধান অতিথি এমপি মনোয়ার হোসেন চৌধুরী সদ্য নিয়োগকৃত শিক্ষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনের সভাপতিত্বে সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী, সহকারী শিক্ষা কর্মকর্তাদের মধ্যে আনিছুর রহমান, শামছুল ইসলাম ও আবু সুফিয়ান প্রমুখ।

আরও পড়ুন: সব নাগরিকের জন্য পেনশন

শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ময়েজ উদ্দিন, আকমল হক, জোবাইদুর, গোলাম কিবরিয়া, আখতারুজ্জামান, এহসানুল কবীর, শওকতজ্জামান, রুহুল আমিন জুয়েল ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা