ছবি : সংগৃহিত
সারাদেশ

মহিষের আক্রমণে আ’লীগ নেতাসহ নিহত ৩

সান নিউজ ডেস্ক : টাঙ্গাইল জেলার দেলদুয়ারের তারটিয়া গ্রামে মহিষের আক্রমণে স্থানীয় আওয়ামী লীগ সভাপতিসহ তিনজন মারা গেছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : নোয়াখালীতে গরুর আক্রমণে বাবা-ছেলের মৃত্যু

রোববার (২২ জানুয়ারি) দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের তারটিয়া গ্রামে পাগলা মহিষের আক্রমণে প্রথমে এক নারী মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ জানুয়ারি) রাতে আরও দু’জনের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে, পাগলা মহিষের আক্রমণে গত রোববার লাউহাটি ইউনিয়নের তারটিয়া গ্রামের আজগর আলীর স্ত্রী হাজেরা বেগম (৫০) নামে এক নারী মারা যান। এ সময় আহত হন আরও অন্তত পাঁচজন। চিকিৎসার জন্য তাদেরকে বিভিন্ন হাসপাতলে ভর্তি করা হয়।

আরও পড়ুন : নোয়াখালীতে ছেলেসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সোমবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনায় ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী ও রাত সাড়ে ৯টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে কিতাব আলী নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে লাউহাটি ইউনিয়নের তারটিয়া গ্রামে জনসাধারণের উপর মহিষটি আক্রমণ করে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ছাত্রদলের কম্বল বিতরণ

এ সময় অন্তত পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ওই দিনই বিকেল ৩টার দিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগমের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে সোমবার রাতে হাসমত আলী ও কিতাব আলী মারা গেছেন।

আরও পড়ুন : শেখ হাসিনার নির্দেশে ডা. দিলীপ রায়ের কম্বল বিতরণ

এলাকাবাসী সূত্রে, রোববার সকাল ১০টার দিকে এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের ঝরু মিয়ার ছেলে মো: শরিফ মিয়ার একটি গৃহপালিত মহিষ আক্রমণাত্মক হয়ে প্রথমে শরিফ মিয়ার উপর চড়াও হয়।

সিংয়ের গুতোয় শরিফ মিয়া গুরুতর আহত হন। পরে মহিষটি এলোপাতাড়ি দৌড়াতে থাকে। সামনে যাকে পায় তাকেই আক্রমণ করতে থাকে।

আরও পড়ুন : প্রবাসীর স্ত্রীর হাত-পা ভেঙে দিল মাদক ব্যবসায়ী

দেলদুয়ার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: বাহাউদ্দিন সারওয়ার রিজভী জানান, খবর শোনার পর দ্রুত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: রানা মিয়ার সাথে যোগাযোগ করা হয়।

পরে বাংলাদেশ জাতীয় চিরিয়াখানার ট্রাইবুলাইজার টিমকে বিষয়টি অবহিত করা হয়। তারা এসে মহিষটিকে অচেতন করার প্রস্তুতি নেন।

আরও পড়ুন : হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার

কিন্তু তার আগেই দা, শাবল দিয়ে কুপিয়ে মহিষটিকে মেরে ফেলে স্থানীয় সাধারণ জনগণ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা