ছবি সংগ্রহে আবু রা‌সেল সুমন
সারাদেশ

মাটিরাঙ্গায় প্রতিবন্ধীদের পাশে মানব ছায়া

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মানব ছায়ার উদ্যোগে নিম্ন আয়ের অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : গুইমারা রিজিয়নের মানবিক সহায়তা প্রদান

সোমবার ২৩ (জানুয়ারি) বিকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভায় প্রতিবন্ধী মানু‌ষের মা‌ঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ক‌রেন মানব ছায়া সংগঠনের সভাপ‌তি সাংবাদিক মো: জ‌সিম উ‌দ্দিন জয়নাল।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মানবছায়া সেচ্ছাসেবক সংগঠনের সাধারন সম্পাদক এড.আবুল কালাম আজাদ, মানবছায়া সেচ্ছাসেবক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল সুমন, আবুল হাশেম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : পাগলবেশে থাকা হত্যা মামলার আসামি গ্রেফতার

এসময় বক্তারা ব‌লেন, পাহাড়ে সু‌বিধা বঞ্চিত সাধারণ মানুষের শীতের কষ্ট কিছুটা লাঘবের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানব ছায়া প্রতিনিয়ত সমাজের পিছিয়ে পড়া সকল অসহায় মানু‌ষের পাশে থেকে তাদের জন্য নিরলস ভাবে কাজ ক‌রে যাচ্ছে। তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে অসহায় শীতার্ত মানুষের পাশে থেকে উষ্ণতা ছড়িয়ে দিল।

সকল প্রাকৃতিক দুর্যোগ কালীন সময়ে মানব ছায়া দুঃস্থ,অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে থেকে তাদের মাঝে সুরক্ষা সামগ্রী, খাদ্য সামগ্রী,বিতরণ করেছেন।

আরও পড়ুন : টেকনাফে বেকারিতে ইউএনও'র অভিযান

বক্তারা আরও বলেন, মানব ছায়া সব সময় অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে ভবিষ্যতেও সাধারণ মানু‌ষের পাশে থেকে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন।

মানব ছায়া সংগঠনের সভাপ‌তি সাংবাদিক জ‌সিম উ‌দ্দিন জয়নাল বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি সমাজের অসহায় মানুষকে শী‌তের তীব্রতা থে‌কে রক্ষা পেতে সামান্য উষ্ণতা ছড়া‌তে এবং তাদের পাশে দাড়াতে।

আরও পড়ুন : JEXCA এর উদ্যাগে শীতবস্ত্র বিতরণ

এই মানবিক কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন আগামী‌তেও আমা‌দের মান‌বিক সংগঠন মানব ছায়া পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করবে বলে জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা