সারাদেশ

সিলেটে ছুটে এলেন জার্মান তরুণী

সান নিউজ ডেস্ক: প্রেমের টানে সুদূর জার্মানি থেকে সিলেটে ছুটে এসেছেন এক জার্মান তরুণী। জার্মানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মারিয়ার সঙ্গে পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার আব্রাহাম হাসান নাঈমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক পরিণয়ে রূপ দিতে গত ২৩ ডিসেম্বর বাংলাদেশে আসেন মারিয়া।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে মুসলিম রীতি অনুসারে আব্রাহাম-মারিয়ার বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আব্রাহাম হাসান নাঈম সিলেটের বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের আরিছ আলীর ছেলে।

আরও পড়ুন: যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের!

জানা গেছে, বিশ্বনাথের এক ব্যক্তির মাধ্যমে মারিয়ার সঙ্গে পরিচয় হয় আব্রাহাম হাসান নাঈমের। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়ের পরিবার সিদ্ধান্ত নেয় আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার। প্রথমদিকে আব্রাহামকে জার্মানিতে যাওয়ার প্রস্তাব দেন মারিয়া। তাতে রাজি হননি আব্রাহাম। একপর্যায়ে গত ২৩ ডিসেম্বর পছন্দের মানুষ আব্রাহামের কাছে বাংলাদেশে ছুটে আসেন মারিয়া। এরপর মুসলিম রীতি অনুযায়ী তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা