ছেলেকে আমার লিভার দেব, আপনারা অপারেশনের খরচ দেন
সারাদেশ

ছেলেকে আমার লিভার দেব, আপনারা অপারেশনের খরচ দেন

ঠাকুরগাঁও প্রতিনিধি : গ্রামের আর দশটা ছেলের মতোই দুরন্তপনায় ভরপুর ছিল ১১ বছরের ফারহান সাদিকের শৈশব। নিয়তির নির্মম পরিহাস মাত্র ৮ বছর বয়সে সে অসুস্থ হয়ে পড়ে। দেশে চিকিৎসা করিয়ে জানা যায়নি অসুস্থতার মূল কারণ। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের হায়দ্রাবাদে নেওয়া হয়।

আরও পড়ুন : মায়ের সাথে কথা কাটাকাটি করে ফাঁস দিল মেয়ে

ভারতে গিয়ে জানা যায়, সাদিকের লিভার বিকল হয়ে পড়েছে। সুস্থ হতে দ্রুত তার লিভার পরিবর্তন করতে হবে। চিকিৎসকরা মায়ের লিভারের অংশ সাদিককে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

সন্তানকে সুস্থ করতে লিভার দিতে রাজি তার মমতাময়ী মা, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা আটকে আছে। নিজের জমানো টাকা, বসতভিটা বিক্রি ও আত্নীয়দের সহযোগিতার পরও এখন আরও অর্থের প্রয়োজন। তাই ছেলেকে চিকিৎসা করাতে সবার সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছে সাদিকের পরিবার৷

ফারহান সাদিক বর্ষ ঠাকুরগাঁও পৌর শহরের সরকারপাড়া গ্রামের বাস পরিবহনের কন্ডাকটার দেলোয়ার হোসেন ও বাবলী বেগমের ছোট ছেলে। দুই ছেলের মধ্যে সাদিক ছোট। সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে।

আরও পড়ুন : আওয়ামীলীগের ৭ নেতাকে পদ থেকে অব্যাহতি

অসুস্থ হয়ে যাওয়ায় পড়াশোনা চালিয়ে নেওয়া আর সম্ভব হয়নি। এখন তার সময় কাটে বাড়িতে বিশ্রাম নিয়ে। আরেকদিকে চিকিৎসার খরচ যোগাতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।

সংবাদ মাধ্যমকে সুস্থ হয়ে বেঁচে থাকার প্রত্যাশা নিয়ে সাদিক বলেন, দ্বিতীয় শ্রেণিতে পড়া অবস্থায় অসুস্থ হই। এরপর থেকে আর পড়াশোনা করতে পারিনি। এবার পঞ্চম শ্রেণিতে সহপাঠীরা। আমি আবার স্কুলে যেতে চাই। আমি বড় হয়ে জাতীয় দলের খেলোয়াড় হতে চাই। সকলে আমাকে সুস্থ করতে সহযোগিতা করবেন।

সাদিকের মা বাবলী বেগম বলেন, ছেলেকে সুস্থ করার জন্য দেশের বড় বড় ডাক্তার দেখিয়েছি। ঢাকার পিজি হাসপাতালসহ অনেক হাসপাতালে নিয়ে গেছি। কোনো রোগ ধরা পরেনি। পরে ভারতে নিয়ে যাওয়ার পর লিভারের সমস্যা ধরা পরে।

আরও পড়ুন : নিখোঁজের ৩দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, সাদিকের বাবা ও আমি দুজনে লিভার দেওয়ার কথা বলি। আমারটা তাকে দেওয়ার উপযোগী মনে করেন চিকিৎসকরা। উনারা বলেছেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে অপারেশন করাতে হবে। এই চিকিৎসা খরচ ব্যয়বহুল। আমরা টাকা জোগাড়ের চেষ্টা করছি। আত্মীয় স্বজনদের বলছি তবুও হচ্ছে না। যদি আপনারা সকলে আমাদের সহযোগিতা করে পাশে থাকেন। তবে আমি আমার সন্তানকে বাঁচাতে পারব বলেও আশা ব্যক্ত করেন বাবলী বেগম।

সাদিকের বাবা দেলোয়ার হোসেন বলেন, ১৫ লাখ টাকা দেওয়ার পর তারা আমার ছেলেকে চিকিৎসার জন্য ভর্তি নেবে। সব মিলিয়ে ৩০ লাখ টাকার মত অপারেশনে খরচ লাগবে। এখন আমার আয়ের উৎস তেমন নেই। কাজে গেলে টাকা আসে নাহলে আসে না।

তবুও সর্বোচ্চ চেষ্টা করে সব আত্নীয় স্বজনদের কাছে সাহায্য চাচ্ছি। আমাদের পক্ষে এত টাকা জোগাড় সম্ভব না। আপনারা এগিয়ে না আসলে, সাহায্য না করলে আমার ছেলেকে বাঁচাতে পারব না। নিজের ছেলে ভেবে সকলে এগিয়ে আসুন।

আরও পড়ুন : নোয়াখালীতে বিএনপির গণমিছিলে পুলিশের বাধা

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের শামসুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, বিষয়টি আসলে বেদনাদায়ক। আর চিকিৎসার খরচ অনেক। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব দিয়ে সহযোগিতা করা হবে।

স্থানীয় প্রতিবেশী মহসিনা বেগম বলেন, ছোট থেকে সাদিক বেশ নম্র ও ভদ্র। কারও সঙ্গে খারাপ ব্যবহার করে না। তিন বছর থেকে তার চিকিৎসা করাতে তার বাবা-মায়ের অনেক খরচ হয়েছে। এখন তার অপারেশনর জন্য অনেক টাকার দরকার। সকলে এগিয়ে আসলে তাকে সুস্থ করা সম্ভব।

আরও পড়ুন : সম্মেলনে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত ৫

স্থানীয় স্কুল শিক্ষক মাসুদ রানা বলেন, সাদিক বেশ মেধাবী। তাকে সুস্থ করতে পারলে ভবিষ্যতে সে ভালো কিছু করতে পারবে। আমরা সকলে সাধ্যমত তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি । আপনারা এগিয়ে আসলে সে আবার আগের মত সুস্থ হয়ে ঘরে ফিরবে ইনশাআল্লাহ।

সাহায্য পাঠানোর ঠিকানা : মো. দেলোয়ার হোসেন (সাদিকের বাবা), ইসলামী ব্যাংক ( ঠাকুরগাঁও শাখা), হিসাব নাম্বার: ২৪৪২২

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা