সারাদেশ

উত্তাল মেঘনায় ফেরি সার্ভিস চালু শিগগির

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আবারও শিগগিরই চালু হচ্ছে ফেরি সার্ভিস। সোমবার সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী গজারিয়া উপজেলার কাজীপুরা ও নারায়গঞ্জের চরকিশোরগঞ্জ ঘাটে ফেরীর পল্টুন বসানোর কাজ সম্পন্ন হয়ে গেছে। ৩ দিন আগেই মেঘনায় পৌঁছেছে স্বর্ণচাঁপা ও সন্ধ্যা মালতি নামে দু’টি ফেরিও।

আরও পড়ুন: সকলকে মিতব্যয়ী হতে হবে

এর আগে ২০১৮ সালের ২ জুন উত্তাল মেঘনা বক্ষে ফেরি সার্ভিস চালু হলেও যানবাহনের স্বল্পতায় মাস খানেক চলার পর বন্ধ হয়ে যায়। এতে জেলা সদরের সঙ্গে গজারিয়া উপজেলায় যোগাযোগের ক্ষেত্রে মেঘনা নদী পারাপারে একমাত্র ভরসা হয়ে উঠে ট্রলার। উত্তাল মেঘনা পাড়ি দেওয়া ভয়ের ব্যাপার।

বিশেষ করে বৈরী আবহাওয়ায় ট্রলারে মেঘনা পারাপারে জীবনের ঝুঁকি বেড়ে যায়। তাই অনেকেই জেলা শহর থেকে সিএনজি চালিত অটোরিকশা কিংবা মাইক্রোতে করে বিকল্প সড়ক পথে নারায়নগঞ্জের সাইবোর্ড ও সোনারগাঁও হয়ে প্রায় ৬৯ কিলোমিটার ঘুরে গজারিয়ায় যাতায়াত করে আসছেন। ফেরি চালুর মধ্য দিয়ে ট্রলারে করে নদী পারাপারে ঝুঁকি থাকবে না। তাছাড়া ৬৯ কিলোমিটার সড়ক পথ ঘুরে যেতে হবে না। সদর থেকে গজারিয়ার দুরত্ব কমে আসবে ৪০ কিলোমিটারে।

আরও পড়ুন: বিএনপির সমাবেশ থেকেই হামলা

এদিকে, ফেরি সার্ভিস হলে সড়কে দীর্ঘ পথ ঘুরে যাতায়াতের ভোগান্তি কমে আসবে। আবার ট্রলার ঝুঁকি নিয়ে মেঘনা পাড়ি দিতে হবে না। তাই তো ফেরীর চালুর খবরে বেজায় খুশি জেলা সদর ও গজারিয়া উপজেলার বৃহত্তর জনগোষ্ঠী।

জেলা শহরের জগধাত্রীপাড়া এলাকার বাসিন্দা লিপি আক্তার গজারিয়া উপজেলা মহিলা অধিদপ্তরে সেলাই প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। উত্তাল মেঘনা পাড়ি দিয়েই তাকে কর্মস্থলে যাতায়াত করতে হয়। আর মেঘনা পারাপারে ভরসা কেবল ট্রলার। তিনি বলেন, এমনও হয়েছে ঘাটে এসেছি আর ঝড় শুরু হয়েছে। তখন ঝড় না থামা পর্যন্ত ঘন্টার পর ঘন্টা ঘাটেই বসে আছি। আবার এমনও হয়েছে মেঘনার প্রচন্ড ঢেউ দেখে ভয়ে আর কর্মস্থলেই যেতে পারিনি।

আরও পড়ুন: গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবো

জেলা সদরের সিপাহীপাড়া এলাকার কায়সার ভূঁইয়া চাকুরি করে গজারিয়া উপজেলা নির্বাচন অফিসে। সহকারি এ নির্বাচন অফিসার জানান, কর্মস্থলে যাতায়াতের ক্ষেত্রে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে থাকেন ট্রলারে। তবে বিরূপ আবহাওয়ায় নদী পথ বাদ দিয়ে বিকল্প সড়ক পথে ৬৯ কিলোমিটার ঘুরে কর্মস্থলে যেতে আসতে হয়। এখন ফেরি চালু হলে যাতায়াতের সুবিধা বাড়বে, কমবে দুর্ভোগ।

অন্যদিকে, নারায়নগঞ্জ বিআইডব্লিউটিএ ফেরীঘাট স্থাপনের কাজ করছে। সহকারি প্রকৌশলী মহসিন মিয়া জানান, সপ্তাহ ধরে কাজ করা হয়েছে। গজারিয়া ও নারায়গঞ্জের চরকিশোরগঞ্জ ঘাটে পল্টুন প্রস্তুত করা হয়েছে। সোমবার সকাল নাগাদ পল্টুন স্থাপনের কাজ শেষে বিআইডব্লিউটিসিকে চিঠি প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন: কিশোরী প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ

পক্ষান্তরে বিআইডব্লিউটিসির জেলার লৌহজং উপজেলা শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) মো. জামাল হোসেন বলেন, সোমবার আমাদের একটি টিম গজারিয়া ফেরি সার্ভিস ঘাট পর্যবেক্ষন করেছে। তাদের প্রতিবেদন হাতে পাওয়ার পর ফেরী চালুর দিনক্ষন নির্ধারণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা