সারাদেশ

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন হয়েছে।বুধবার (১৫ জুলাই) দুপুর টার দিকে মুন্সীগঞ্জের হাটলক্ষীগঞ্জ লঞ্চঘাটে অতিরিক্ত অর্থ আদায় প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৬-২৭ অর্থবছর বিআইডব্লিউটি-এর ইজারা বিগত ফ্যাসিবাদ সরকারের লোকজনদের দিয়েছে তারা। এখন নদীতে বাল্কহেড রানিং অবস্থায় প্রতিদিন একটি বাল্কহেড থেকে ৪০০০ হাজার থেকে ১০,০০০ হাজার টাকা ইজারা নিচ্ছে। যা বিগত বছরের দ্বিগুণ অর্থ আদায় করছে তারা। আমরা একাধিক বার বিআইডব্লিউটি-এর কে বিষয় জানানোর পরও তারা কোন ব্যবস্হা নিচ্ছে না। প্রয়োজনে আমরা ঢাকায় আরও বড় কর্মসূচি দিবো।

মানববন্ধনটি বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সভাপতি হাজী মো. মারফত আলী মিজির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সহ-সভাপতি বনি আমিন পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হুমায়ুন, মো. সাইদুর রহমান সাইদ ও সাইদুল ইসলাম মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জামান খান, কোষাধ্যক্ষ আবুল বাসার ও ছিলেন, সহ-কোষাধ্যক্ষ মুকুল মাদবর।

বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির অন্তর্ভুক্ত মুন্সীগঞ্জ জেলা শাখা, ডেমরা শাখা, রুপগঞ্জ শাখা, ধর্মগঞ্জ-নবীনগর শাখা, চরহোগলা-চরকিশোরগঞ্জ শাখা, গজারিয়া শাখা, মেঘনা শাখা, হরিরামপুর-নেতরাগঞ্জ ও আমিনগঞ্জ শাখা- এ মানববন্ধন আয়োজন করেন।


সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা