মহাকবির জন্মভূমি পরিদর্শন করলেন বিএসএমএমইউ ভিসি
সারাদেশ

মহাকবির জন্মভূমি পরিদর্শন করলেন বিএসএমএমইউ ভিসি

আব্দুর রাজ্জাক, কেশবপুর প্রতিনিধি : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়ি পরিদর্শন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আরও পড়ুন : নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শুক্রবার (৫ নভেম্বর) সকালে হেলিকপ্টার যোগে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনের মাঠে অবতরণ করেন তিনি।

মহাকবির জন্মভূমি পরিদর্শনকালে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী অধ্যাপক ডা. নাফিজা আহমেদ, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারবৃন্দ, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত ও সাগরদাঁড়ির মধুপল্লীর কাস্টডিয়ান আইরিন পারভীন প্রমুখ।

আরও পড়ুন : হেলমেট বাহিনীর মূলহোতা গ্রেফতার

সাগরদাঁড়ির মধুপল্লী, কবির প্রসূতি স্থল, মধুসূদন জাদুঘর, মধুমঞ্চ, কবির স্মৃতি বিজড়িত বুড়ো কাঠবাদাম গাছ তলা ও কপোতাক্ষ নদের পাড় ঘুরে দেখেন।

বিএসএমএমইউ-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ মধুপল্লীর নান্দনিক পরিবেশ, কবির স্মৃতি বিজড়িত এবং ব্যবহৃত আসবাবপত্র দেখে মুগ্ধ হন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা