সারাদেশ

দুই দালালসহ ৭ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে দুই দালালসহ ৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : সেতু ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার ৯

মঙ্গলবার (১ নভেম্বর) ভোর রাতে আটকৃতদের উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে,গতকাল সোমবার রাত ১০টার হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চরমাকছুমুল গ্রাম থেকে স্থানীয়রা তাদের আটক করে।

আটকৃতরা হলো,দালাল মো.নুর আমিন (৫০) ও মো.ইউসুফ (১৪)। তারা সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা। আর আটককৃত রোহিঙ্গারা হলেন,ভাসানচর আশ্রয়ণের ১২ নং ক্লাস্টারের নুরুল হাকিম (২৬) ৮১নং ক্লাস্টারের মো.আলম (২৪) ৮৭ নং ক্লাস্টারের মো.অলি আছান (২৭) সোনা মেহের (১৮) ইয়াছমিন (১০ মাস) ফিরোজা (২২ বাক প্রতিবন্ধী) ও মো. একরাম (১৪ মাস)।

জানা যায়, গত ৩০ অক্টোবর রাত ৮টার দিকে নৌকা যোগে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে দালাল নুর আমিন রোহিঙ্গাদের নিয়ে রওয়ানা দেয়। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরমাকছুমুল গ্রামের কামাল বাজারে এসে পৌঁছায়। রাত ১০টার দিকে স্থানীয় লোকজন রোহিঙ্গাদের চলাফেরা দেখে সন্দেহ হলে রোহিঙ্গা নাগরিক বুঝতে পেরে দালাল নুর আমিন এবং মো.ইউসুফ সহ ৭ জন রোহিঙ্গাকে আটক করে মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান কাছে হস্তান্তর করে। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার ভোর ৪টার দিকে আটককৃতদের থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের ভাষ্যমতে, দালাল নুর আমিন ভাসানচরে মাছের ব্যাবসা করে। সেই সুবাদে আটককৃত রোহিঙ্গাদের সাথে দালাল নুর আমিনের কিছু দিন আগে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে রোহিঙ্গারা পালানোর পথ খুঁজলে দালাল নুর আমিন তাদের আশ্বস্ত করে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে নিয়ে ব্রিক ফিল্ডের কাজ দেওয়ার। এ প্রলোভন দেখিয়ে ২০ হাজার টাকা করে আদায় করে।

আরও পড়ুন : ঢাকায় আসছেন সৌদি যুবরাজ সালমান

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে টাকা নিয়ে ব্রিক ফিল্ডে কাজ দেওয়ার কথা বলে রোহিঙ্গা নাগরিক পাচারের অভিযোগ নাকচ করে দেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা