সারাদেশ

চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি: গত (২৯ অক্টোবর) দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত "ওসির বিদায় সংবর্ধনায় অতিথি মাদকের ২ গডফাদার! শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নুর হোসেন চেয়ারম্যান।

আরও পড়ুন: সালাম মুর্শেদীর বিরুদ্ধে রিট

উক্ত মিথ‍্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়ে সাবরাং ইউনিয়ন পরিষদের দুই বারের সফল ও জনবান্ধব চেয়ারম্যান নুর হোসেন বলেন,আমি একজন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ পরিবারের সন্তান।স্বাধীনতার সুচনালগ্ন থেকে আমার পিতা হাজ্বী আমির হামজা আওয়ামী লীগের সকল দুঃসময়ে নিজের মেধা,শ্রম ও অর্থ বিলিয়ে দিয়ে সাবরাংয়ের মতো মফস্বল এলাকায় দলের ভাবমূর্তি উজ্জল করেছেন এবং আজ অবধি করে যাচ্ছেন।আমার বড় ভাই মরহুম জাহেদ হোসেন দীর্ঘ যুগ ধরে সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের বৈঠা হাতে নিয়ে তৃনমুল পর্যায়ে আওয়ামীলীগকে সু-সংঘঠিত করেছেন এবং এতদঞ্চলের সর্বস্থরের জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন যা মানুষের অন্তরে সতেজ থাকবে যুগ থেকে যুগান্তরে। তারই সুযোগ‍্য সন্তান আমার ভাতিজা মোহাম্মদ আল ফয়সাল বর্তমানে সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থেকে অসংখ্য আওয়ামী লীগের কর্মী সৃষ্টি করে যাচ্ছেন।

জন্মগতভাবে আমরা স্বচ্ছল পরিবারের সন্তান হিসেবে দীর্ঘ যুগ থেকে আমার ইউনিয়নের সকল মাদ্রাসা,এতিমখানা,বিদ‍্যালয়ে অনুদান দিয়ে শিক্ষার প্রসারে অগ্রণী ভুমিকা রেখে আসছি।আমাদের মাদক ব‍্যবসা করে চলার দরকার নেই,আলহামদুলিল্লাহ আমার পরিবারের যে সম্পদ রয়েছে তা দিয়ে আমাদের সকল প্রজন্ম জীবিকা নির্বাহ করে চলতে পারবে।

একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ‍্যা, বানোয়াট,ভিত্তিহীন,হীনস্বার্থ,রাজনৈতিকভাবে ঘায়েল ও উদ্দেশ্যে প্রনোদিতভাবে অপ-প্রচার চালাচ্ছে।

যারা আওয়ামীলীগের খাতায় নাম রেখে চাঁদাবাজি করে,যারা আমার রাজনৈতিক কৌশলের কাছে বারবার হেরে যায় তারা সফল না হতে পেরে মনের জ্বালাপোড়ার ক্ষুধা মিটিয়ে ঘুমানোর জন‍্য মিডিয়ায় মিথ্যা তথ‍্য দিয়ে আমাকে ও আমার পরিবারকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।

অপপ্রচার করে জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা যায় না। কারও সাহস থাকলে সঠিক তথ্য দিয়ে প্রমাণ করুন।এমন ভিত্তিহীন বানোয়াট মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারে বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমার মান সন্মান রক্ষার্থে অপ-প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা