ত্রিশালে বিএনপির বিক্ষোভ মিছিল
সারাদেশ

ত্রিশালে বিএনপির বিক্ষোভ মিছিল

মো: মনির হোসেন, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে বিএনপি'র চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলা বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, জ্বালানী তেল পরিবহণ ভাড়াসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

আরও পড়ুন : দেশে আরও ৪ জনের প্রাণহানি

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ত্রিশাল পৌর শহরের গোহাটা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোহাটা মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা জেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।

ত্রিশাল পৌরসভার একাধিকবার বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম আমিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক স্বপন।

আরও পড়ুন : অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি

পরিচালনা করেন সাবেক কাউন্সিলর ও ত্রিশাল পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল করিম সেলিম।

এতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের নেতা মাজাহারুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক তারেকুল ইসলাম,পৌর বিএনপির সাবেক সদস্য আসাদুল হক, ত্রিশাল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সালেম, পৌর ছাত্রদলের আহবায়ক আমিরুল ইসলাম, যুবদল নেতা রাজু আহমেদ, হুমায়ুন কবীর, শহিদুল ইসলাম, বাছির মন্ডলসহ ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা