সারাদেশ

কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে ওই কিশোরীর মা বাদী হয়ে মো.রফিকুল ইসলাম মাসুদ (৩৫) নামের এক যুবককে আসামি করে মামলা করেছেন।

আরও পড়ুন :

অভিযুক্ত মো.রফিকুল ইসলাম মাসুদ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তর মুছাপুর গ্রামের জামাল উদ্দিনের নতুন বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী কিশোরীকে (১৮) তার মা বাড়িতে রেখে বেগমগঞ্জে তার বাবার বাড়িতে বেড়াতে যায়। রাত সাড়ে ৮টার দিকে তার মানসিক রোগী স্বামী ও ছেলে রাতের খাওয়া দাওয়া শেষে সামনের রুমে এবং কিশোরী মেয়ে পিছনের রুমে ঘুমিয়ে পড়ে।

রাত ১টার দিকে মো.রফিকুল ইসলাম মাসুদ কৌশলে তার বসতঘরের দরজা খুলে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে। ভিকটিম কিছু বুঝে ওঠার আগেই আসামি ভিকটিমের মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম বর্তমানে অন্তঃসত্ত্বা মর্মে বাদীনি তাহার এজাহারে উল্লেখ করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা