ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সারাদেশ

ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারীতে ৩৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ফরিদপুর র‍্যাব-৮।

আরও পড়ুন: বিজয়নগরে টিভির শোরুমে আগুন

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম শুভ (২২)।

থানা সুত্রে জানা যায়, বুধবার (২৪ আগষ্ট) সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর একটি টিম ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের খরসুতি গ্রামে অভিযান চালায়। এ সময় ঈদগাহের সামনে থেকে মো. জাহিদুল (২২) ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: থাই প্রধানমন্ত্রী বরখাস্ত

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আবদুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খরসুতি এলাকা থেকে ৩৯ বোতল ফেনসিডিলসহ জাহিদুল ইসলাম শুভ নামে এক মাদক ব্যবসায়ীকে র‍্যাব-৮ গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছেন। ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বুধবার দুপুরে ফরিদপুর র‍্যাব-৮ সিপিসি-২ এর ডিএডি বি এম ইউসুফ আলী বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা