সভাপতি ও প্রধান শিক্ষকের পাল্টাপাল্টি জিডি
সারাদেশ

সভাপতি ও প্রধান শিক্ষকের পাল্টাপাল্টি জিডি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জর্জ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক পরস্পরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আরও পড়ুন : মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করে যাচ্ছি

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা চলাকালীন রেজুলেশন খাতায় লিখিত পূর্ববর্তী সভার কার্যবিবরণীর একটি পৃষ্ঠা ছেঁড়াকে কেন্দ্র করে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ এনে ওই জিডি করা হয়।

বিদ্যালয়ের সভাপতি কামরুল হাসানের থানায় জিডি করার ৪ দিন পর প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা থানায় জিডি করেন। উপজেলার সর্ববৃহৎ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি-প্রধান শিক্ষকের এ দ্বন্দ্ব এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রধান শিক্ষকের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই প্রধান শিক্ষকের অফিস কক্ষে ম্যানেজিং কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত সভার আলোচ্য সূচি বিদ্যালয়টির সহকারি প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের কারিগরি শাখা হতে বিধিবহির্ভুতভাবে সম্মানী প্রদানের বিষয়ে উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্য আপত্তিপূর্বক বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন।

আরও পড়ুন : সুইস রাষ্ট্রদূতকে হাইকোর্টে তলব

এ বিষয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের ওপর চাপ প্রয়োগ করেন সভাপতি। এক পর্যায়ে সভাপতি কামরুল হাসান ক্ষিপ্ত হয়ে কার্যবিবরণীর একটি পাতা ছিঁড়ে নিয়ে সভাস্থল ত্যাগ করেন।

এছাড়াও ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্নভাবে তিনি প্রধান শিক্ষককে অনৈতিক আর্থিক সুবিধা দেওয়ার জন্য প্ররোচিত করতে থাকেন। বিদ্যালয়টির স্বার্থে এসব অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কারিগরি শাখায় দায়িত্বরত শিক্ষক কর্মচারিদের প্রতিষ্ঠান থেকে প্রদত্ত বেতনভাতায় সভাপতি স্বাক্ষর করেননি।

এছাড়া ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের মাঝে বিভেদ সৃষ্টি করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত করছেন বলেও সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষকের অভিযোগ।

আরও পড়ুন : সালমান রুশদি হত্যাচেষ্টায় মামলা

গত ৫ আগস্ট বিষয়গুলো উল্লেখপূর্বক বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা।

এর আগে গত ৩১ জুলাই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল হাসান থানায় একটি জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত ২৮ জুলাই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভা চলাকালীন প্রধান শিক্ষক আব্দুল আজিজ, কো অপ্ট সদস্য মো. জাহিদুল ইসলাম, অভিভাবক সদস্য অশোক দাসের যোগসাজশে, সহযোগিতায় এবং প্রত্যক্ষ ইন্ধনে ম্যানেজিং কমিটির অপর অভিভাবক সদস্য মো. ইকবাল হোসেন রেজুলেশনের পাতা ছিঁড়ে ফেলেন।

আরও পড়ুন : নিরাপত্তা ঝুঁকিতে আছেন প্রধানমন্ত্রী

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুল হাসান এ ব্যাপারে জানান, আমার বিরুদ্ধে প্রধান শিক্ষকের আনিত অভিযোগটি ভিত্তিহীন মনগড়া। প্রধান শিক্ষকের প্ররোচনায় রেজুলেশনের পাতা ছিড়েছে কমিটির এক সদস্য। এ বিষয়ে আমি থানায় একটি জিডি করেছি।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, সভাপতি কামরুল হাসান ক্ষিপ্ত হয়ে কার্যবিবরণীর একটি পাতা ছিঁড়ে নিয়ে সভাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় আমি থানায় জিডি করেছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা