সারাদেশ

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সমবায়ীদের সমাবেশ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টার দিকে বোয়ালমারী উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. ছালাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান।

উপজেলা একাডেমি সুপারভাইজার আয়শা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, কৃষকদলের সভাপতি ও সমবায়ী লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, জামায়াতে ইসলামীর পৌর আমির সৈয়দ নিয়ামুল হাসান, সাপ্তাহিক ‘বোয়ালমারী বার্তা’র প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, মধুমতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী আদনান তাজিম তুষার প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ছালাউদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও গতিশীল ও কার্যকর করতে প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়ন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমবায় আন্দোলনকে বেগবান করে সমাজ থেকে দারিদ্র্য ও অস্বচ্ছলতা দূর করার পাশাপাশি মানুষের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ সময় সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা