সারাদেশ

এনজিও কর্মীকে অপহরণের ৬ দিন পর উদ্ধার

শওকত জামান, জামালপুর: জামালপুর থেকে অপহরণের ৬ দিন পর উন্নয়ন সংঘ নামের এনজিও কর্মী অপহৃত জুয়াইরিয়া নিপাকে অচেতন অবস্থায় নেত্রকোনা থেকে উদ্ধারের করেছে পুলিশ।

আরও পড়ুন: মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনা নিহত

বৃহস্পতিবার নেত্রকোনার পুর্বধলার নির্জনস্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত নিপা জামালপুর সদরের শরিফপুরের নুরুল আমীনের মেয়ে। উদ্ধারের পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শরিফপুর ইউপি চেয়ারম্যান আলম মিয়াসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরন ও পারিবারিক সুত্র জানায়, শুক্রবার সকালে উন্নয়নে সংঘের এক মাঠ কর্মীর সাথে জয়রামপুরে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফিরে আসেনি। রাস্তা থেকে অপহরণকারীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

আরও পড়ুন: ১০ টাকা ভাড়া নিয়ে ঝগড়ায় চালক খুন

নিপার মা মোছাঃ নুরুন্নাহার জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ইউপি চেয়ারম্যান আলমের ভাই মামুন নিপার সাথে শাররিক সম্পর্ক গড়ে তুলে। নানা টালবাহানা করে বিয়ে করতে অস্বীকৃতি জানালে মামুনের নামে মামলা দায়ের করে নিপার ভাই আব্দুল্লাহ আল মামুন। পরে এক পর্যায়ে ৩ মাস আগে সালিস বৈঠকে আপস মীমাংসার মাধ্যমে নিপার সাথে মামুনের বিয়ে হয়।

বিয়ের পর শুরু হয় নিপার উপর মামুনের শারীরিক ও মানসিক নির্যাতন। এর মধ্যে মামুন ও তার ভাই আলম চেয়ারম্যান আমার মেয়েকে অপহরণ করে হত্যার উদ্দেশ্যে অমানুষিক নির্যাতনের পর মৃত ভেবে নেত্রকোনার পুর্বধলার নির্জনস্থানে ফেলে রেখে যায়। আমার মেয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অপহরণ ও নির্যাতনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তিনি।

আরও পড়ুন: ওসির আট তলা বাড়ি, দুদকে সুমন

এ ব্যাপারে উন্নয়ন সংঘের পরিচালক (মানবসম্পদ) জাহাঙ্গীর সেলিম জানান, গত বৃহস্পতিবার বিশ্ব মাতৃদগ্ধ দিবসের প্রোগ্রামেও নিপা উপস্থিত ছিল। শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। মধ্যযুগীয় কায়দায় নিপাকে অপহরণ এবং হত্যা চেষ্টাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

তিনি আরও বলেন, যত প্রভাবশালীই হোক আইনের ফাঁক গলে যাতে অপরাধীরা বেরিয়ে যেতে না পারে। এর সুষ্ঠু ও ন্যায়বিচার না হলে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলার হুসিয়ারি উচ্চারন করেছেন তিনি।

আরও পড়ুন: গরু পাচার মামলায় মণ্ডল গ্রেফতার

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, এ ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা