বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সারাদেশ

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) বিকেলে বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে গোহাটা সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও প্রতিষ্ঠা বার্ষিকীর ২৮ পাউন্ডের কেক কাটা হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য প্রযুক্তি বিষয়ক অবৈতনিক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকীতে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফ বাকের ইদ্রিসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মো. আবুল খায়ের মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এসএম মহাব্বত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মো. গফফার শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম মিনা রাসেল, মো. মোক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সেলিমুজ্জামান সেলিম, সম্পাদক আমিরুল ইসলাম পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মুনজুর রহমান তুষার, মোঃ রবিউল ইসলাম খান, সহদপ্তর সম্পাদক উজ্জল বিন লাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক মোঃ আনিচুর রহমান আনিস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সহিদ মিয়া, ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. হাসিবুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা জিয়াউর রহমান লিটন, মো. ওলিয়ার রহমান প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা