সারাদেশ

পটুয়াখালী সাংবাদিক ইউনিয়নের যাত্রা শুরু

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালী সাংবাদিক ইউনিয়নের (পিইউজে) যাত্রা শুরু হয়েছে।

আরও পড়ুন: নড়াইলের ঘটনা আবেগে ঘটেছে

বুধবার (২০ জুলাই) সকালে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এক সভার মধ্য দিয়ে এ ইউনিয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রবীণ সাংবাদিক নির্মল কুমার রক্ষিতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম স্বপন খন্দকার। সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র দাস, স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক মো. জাফর খান, জালাল আহমেদ, মুফতী সালাহউদ্দিন, মো. জাকারিয়া হৃদয়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার পেশারদার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে নির্মল কুমার রক্ষিত (ইত্তেফাক)-কে আহবায়ক ও জালাল আহমেদকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট পটুয়াখালী সাংবাদিক ইউনিয়নের (পিইউজে) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, স্বপন ব্যানার্জী (সংবাদ), মো. জাফর খান (যুগান্তর), শংকর লাল দাস (প্রথম আলো), মুফতী সালাহউদ্দিন (সমকাল/আরটিভি), মো. মোখলেছুর রহমান (জনকন্ঠ/ইন্ডিপেন্ডেন টিভি), মুজাহিদুল ইসলাম প্রিন্স (আমাদের সময়/একুশে টিভি), মো. জাকারিয়া হৃদয় (যমুনা টিভি), মনির হোসেন বাদল (সময় টিভি), বিলাস দাস (যুগান্তর), আতিকুল আলম সোহেল (আমাদের নতুন সময়) ও মির্জা আহসান হাবিব (দৈনিক সাথী)।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা