সারাদেশ

জনশক্তি তৈরি হলে দেশ স্বনির্ভর হবে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গায় গণসংযোগ করেছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের দুই দিন আগে থেকে মঙ্গলবার (১২ জুলাই) রাত ১০টা পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তিনি গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি দরিদ্র, অসহায়, পঙ্গু ও দুস্থদের মাঝে আর্থিক সাহায্যও প্রদান করেন।

আরও পড়ুন: সালমানকে মারতে রাইফেল কিনেছিলেন বিষ্ণোই

এ সময় লিয়াকত শিকদার বর্তমান সরকারের দশ বছরের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র মানুষের সামনে তুলে ধরেন। দেশের গর্ব, ঐক্য, আত্মনির্ভরতার প্রতীক পদ্মা সেতুর প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অদম্য ইচ্ছা, সাহসিকতা এবং আপোসহীন দৃঢ় মনোভাবের কারণে বহির্বিশ্বের কোনরূপ আর্থিক সাহায্য ছাড়াই এই মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

তিনি এ দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার থেকে শুরু করে গ্রামে গ্রামে পথ সভা ও মতবিনিময় সভা করেন। গত চার দিনে তিনি বোয়ালমারী উপজেলার পৌর সদর, কাদিরদী, সাতৈর, আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম, গোপালপুর ইউনিয়নের বাজরাসহ বেশ কয়েকটি পথসভায় সরকারের উন্নয়ন চিত্র মানুষের মাঝে তুলে ধরেন।

আরও পড়ুন: আমরা আর সিনেমা বানাবো না

গণসংযোগকালে ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত সিকদার বলেন, ‘শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিলো বলেই আজ বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। বর্তমান সরকার তরুণ প্রজন্মকে দক্ষ ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, যাতে দক্ষ জনশক্তি তৈরি হলে দেশ স্বনির্ভর হবে।’

ছাত্রলীগের সাবেক এই নেতার সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আক্তার তপন, ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মিয়া পলাশ, জাহিদুল পল্লব প্রমুখ।

আরও পড়ুন: দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন গোতাবায়া

এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের জেলা ও উপজেলার যেসব নেতৃবৃন্দের সাথে তিনি সাক্ষাৎ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুসা মিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত হাসিবুল হাসান লাভলুর স্ত্রী ও জেলা আওয়ামী লীগ নেত্রী ঝর্না হাসান, শারমিন গ্রুপের কর্ণধার ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও হা-মীম গ্রুপের কর্ণধার এ কে আজাদ, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জালাল আহমেদ, বর্তমান উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, বোয়ালমারী পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন, আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা প্রমুখ।

সান নিউজ/এমকেএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা