বোয়ালমারীতে শ্রেষ্ঠ পিতা ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা
সারাদেশ

বোয়ালমারীতে শ্রেষ্ঠ পিতা ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীর কাদিরদীতে শ্রেষ্ঠ পিতা ও শ্রেষ্ঠ সন্তান এর সম্মাননা ও প্রবীণদের ভাতা প্রদান করেছে বেসরকারি সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)। প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে সম্মাননা ভাতা ও পুরস্কার বিতারণ করে বেসরকারি সংস্থাটি।

আরও পড়ুন : সব প্রাপ্তি-অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীতে অবস্থিত এসডিসি-র শাখায় কাদিরদী কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ভাতার নগদ অর্থ নির্বাচিতদের হাতে তুলে দেন।

এ সময় তিনি বলেন, “সমৃদ্ধি কর্মসূচির নানাবিধ সমাজ সংস্কার মূলক কার্যক্রম প্রশংসার দাবীদার। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় শ্রেষ্ঠ পিতা নির্বাচন ও তাদের সম্মাননা দেওয়ায় শিক্ষায় মানুষকে অনুপ্রাণিত করবে। একই সাথে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদানে নতুন প্রজন্মকে আরও দায়ীত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করবে। এসডিসি-র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু এবং প্রবীন কমিটির সাতৈর ইউনিয়ন শাখার সভাপতি বিকাশ চন্দ্র কুন্ডু।

আরও পড়ুন : আফগানিস্তানে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি

এ বছর শ্রেষ্ঠ পিতা নির্বাচিত হয়েছেন কাদিরদী গ্রামের মো. আব্দুস সাত্তার, রূপদিয়া গ্রামের শওকত আলী মিয়া, সাতৈর গ্রামের মো. মোতালেব শেখ, মো. আদেল শেখ, কেরশাইল গ্রামের সৈয়দ জালাল উদ্দিন ও কেরসাইল গ্রামের মো. শেখ মুন্নাফ।

এছাড়া শ্রেষ্ঠ সন্তান নির্বাচিত হয়েছেন- সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু, আরাজি পাইকহাটি গ্রামের কাজী হুমায়ূন কবির, কাদিরদী গ্রামের খন্দকার মো. তালহা, সেলিম রেজা এবং রূপদিয়া গ্রামের স্কুল শিক্ষক মো. দেলোয়ার হোসেন।

আরও পড়ুন : আসামে বন্যায় নিহত বেড়ে ১০০

অনুষ্ঠান শেষে তিনজন প্রতিবন্ধি বেড়াদি গ্রামের মো. আক্তার শেখ, মুজুরদিয়া গ্রামের মো. ছলেমান শেখ ও কাদিরদী গ্রামের ওয়াজেদ মোল্যাসহ তিনজনকে তিনটি হুইল চেয়ার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসডিসির পরিচালক (প্রশিক্ষণ) কাজী মসিউর রহমান কচি, সহঃ পরিচালক খন্দকার নজরুল ইসলাম, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়ক দিদারুল আলম প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা