সরকারি প্রা:বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে শিক্ষার্থীরা
সারাদেশ

সরকারি প্রা:বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ২নং মন্ডলাদাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩ বছরের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ কারণে শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন : চিরনিদ্রায় শায়িত আবদুল গাফ্‌ফার চৌধুরী

ঠাকুরগাঁও উপজেলার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামে অবস্থিত ২নং মন্ডলাদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনী হতে ৫ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থী রয়েছে ১২৮ জন। করোনার কারণে বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকায় তেমন লেখাপড়া হয়নি। লেখাপড়ার ঘাটতি পুষিয়ে নিতে চলতি বছর সরকার প্রাথমিক শিক্ষার উপর বেশি গুরুত্ব দেয়।শুধু তাই নয়,রমজান মাসেও পাঠদান চালু রাখে।

এদিকে বর্তমানে আবহাওয়ার বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।কখনও বৃষ্টি ও কখনও খরতাপে কাহিল হয়ে পড়ছে শিক্ষার্থীরা।এদিকে গত ২৭ মে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ দীর্ঘ ৩ বছরের টাকা বকেয়া থাকার কারণে ওই বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীরা খরতাপে ফ্যান ব্যবহার করতে না পেরে চরম কষ্টে রয়েছে।একই ভাবে বৃষ্টির কারণে আকাশ অন্ধকার হয়ে পড়লে বৈদ্যুতিক আলোর অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন : আলোচনায় রাজি ইমরান খান!

এ ব্যাপারে ৫ম শ্রেনীর শিক্ষার্থী আলিফ হোসেন জানান, বাইরে প্রখর রোদ এ কারণে ভ্যাপসা গরমে সবাই যখন কাহিল হয়ে পড়ছেঠ তখন আমাদের স্কুলের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।এ কারণে ফ্যান চালানো যায় না।সে কারণে বর্তমানে ক্লাস করতে চরম কষ্ট হচ্ছে।

এই ক্লাসের সাইফুল ইসলাম জানান,বর্তমানে যখন তখন আকাশে মেঘ দেখা দিচ্ছে এবং বৃষ্টি নামছে।এ কারণে অন্ধকারে ক্লাসের ভেতর কোন কিছু দেখা যায় না।আমরা ঠেকমতো লেখাপড়া করতে পারছি না।

আরও পড়ুন : মাঙ্কিপক্সের বেশি ঝুঁকিতে তরুণরা

২নং মন্ডলাদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র মালাকার বিদ্যুৎবিহীন অবস্থার কথা স্বীকার করে বলেন,বিদ্যুৎ বিভাগ কাউকে না জানিয়ে সংযোগ কেটে দেওয়ায় খনিকটা কষ্ট হচ্ছে।

বিদ্যালয়ের সভাপতি জানান,সরকার যেখানে প্রাথমিক বিদ্যালয় সমূহের বিল পরিশোধ করছে সেখানে প্রধান শিক্ষক কি কারণে ২০১৯ সাল হতে বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন তা আমার বোধগম্য নয়।

আরও পড়ুন : খোমেনি স্টাইলে বিপ্লবের দুঃস্বপ্ন দেখছে বিএনপি

সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোকাদ্দেস ইবনে সালাম জানান,আলোক উজ্জল পরিবেশে লেখাপড়া করার জন্য সরকার প্রাথমিক বিদ্যালয় সমূহে বিদ্যুৎ বিল পরিশোধ করছে। প্রধান শিক্ষক সাহেব তার পকেটের টাকায় নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলে তাদের টাকা পরিশোধ করলে মন্ডলাদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা নয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা জানান,শিক্ষকদের অবহেলার কারণে শিক্ষার ক্ষতি হয়ে থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা