সারাদেশ

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক 

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিংপাড়া গ্রামে সপ্তম শ্রেণীতে পড়ুয়া শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) মেয়ের পিতা বাদী হয়ে জামাতাকে আসামী করে সদর থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিংপাড়া গ্রামের আব্দুর সবুরের ছেলে মো: সুমন (২৭) ৩ বছর পূর্বে বাদীর মেয়েকে বিয়ে করে। এদিকে গত ১০ ফেব্রুয়ারি সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছোট মেয়েকে সঙ্গে নিয়ে জামাইয়ের বাসায় বেড়াতে যান পিতা। সেখানে ছোট মেয়েকে রেখে বাড়িতে চলে আসেন।

আরও পড়ুন: রামেকে গত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু

ঐ দিনই রাতে স্ত্রী ও কন্যা ঘুমিয়ে গেলে দুলাভাই সুমন মুখে ওড়না পেঁচিয়ে শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি জানাজানি হলে মেয়েকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান হয়।

এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে জামাতাকে আসামী করে মামলা দায়ের করেছে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) পারভিন বেগম জানান, মামলা গ্রহনের পরপরই অভিযান চালিয়ে দুলাভাই সুমনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা