সারাদেশ

বোয়ালমারীর নবনির্বাচিত চেয়ারম্যানরা মাদকের বিরুদ্ধে একাট্টা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা শপথ গ্রহণের পরই তাদের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড চিহ্নিত করেছেন। তবে সব ইউনিয়নের চেয়ারম্যানগণই মাদকের বিরুদ্ধে একাট্টা। তারা প্রথমেই মাদকের বিরুদ্ধে অভিযানে নামবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

এ বিষয়ে সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, আমার প্রধান কাজ হচ্ছে স্বচ্ছতার মাধ্যমে ইউনিয়নবাসীর মধ্যে সরকার নির্ধারিত ফি নিয়ে জন্ম নিবন্ধন নিশ্চিত করা। পরিষদের কারো বিরুদ্ধে নাগরিক সনদ বা জন্ম নিবন্ধনের জন্য টাকা নেয়ার অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করব। সরকার নির্ধারিত সময় অনুযায়ী ইউনিয়ন পরিষদ খোলা এবং ইউনিয়নবাসীর সহযোগিতা নিয়ে মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলা হবে।

আরও পড়ুন: ইসি নিয়োগ বিলের আইনের গেজেট প্রকাশ

পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর বলেন, যতদ্রুত সম্ভব ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষের জানমালের নিরাপত্তা এবং কোনো প্রকার গোলমাল, কাইজা, মারামারি না হয় সেদিকে লক্ষ্য রাখব।

দায়িত্ব গ্রহণের পর অগ্রাধিকারের ভিত্তিতে করার জন্য চিহ্নিত কাজের বিষয়ে ঘোষপুর ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন নবাব জানান, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকা থেকে মাদক নির্মূলই আমার মূল লক্ষ্য। এছাড়া ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সরকারের বরাদ্দ সঠিকভাবে বন্টন করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: জাতিসংঘের ২ বিশেষজ্ঞ হত্যায় কঙ্গোতে ৫১ জনের মৃত্যুদণ্ড

শেখর ইউপি চেয়ারম্যান মো. কামাল আহমেদ বলেন, দুর্নীতি নিজে করবো না এবং কোনো প্রকার দুর্নীতির সাথে আপোস করবো না। পরিষদের কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনের পূর্বে বলেছি আমরা গরিবের বন্ধু। কাজে কর্মে সেটার প্রমাণ দিতে চাই।

ময়না ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হক মৃধা বলেন, হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী সঠিকভাবে বন্টন করবো। এছাড়া জনগণকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার চেষ্টা করবো। আমার ব্যক্তিগতভাবে কোন চাওয়া-পাওয়া নাই।

আরও পড়ুন: ছেলের বউকে অন্যত্র বিয়ে দিলেন...

দাদপুর ইউনিয়নের পুনর্নিবাচিত চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, যারা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাওয়ার উপযুক্ত, অগ্রাধিকার ভিত্তিতে তাদের ভাতা পাওয়ার ব্যবস্থা করবো। অনেক রাস্তা-ঘাট কাঁচা রয়েছে সেগুলো পাকাকরণের ব্যবস্থা করবো। সামাজিকভাবে হাটবাজার ও পরিবেশগত উন্নয়নের চেষ্টা করব।

বোয়ালমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হক তার অগ্রাধিকারমূলক কাজের বিষয়ে বলেন, বিগত দিনে জন্মনিবন্ধন ও নাগরিক সনদপত্র নিতে এলাকার জনগণের ভোগান্তি হয়েছে। এখন আর তা হবে না। সরকার নির্ধারিত ফি বাদে কোনো টাকা লাগবে না। আমার এলাকার অধিকাংশ রাস্তা-ঘাট কাঁচা সেগুলো পাকাকরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।

আরও পড়ুন: লেখাপড়ার পরিবর্তে শিশু হাসিবুল ব্যস্ত অর্থ রোজগারে

গুনবহা ইউনিয়ন থেকে টানা পঞ্চমবার নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, বিগত দিনের অসমাপ্ত কাজগুলো আগে শেষ করব। এলাকার রাস্তাঘাটের ব্যবস্থা করব, কালভার্ট নির্মাণ করব এবং ইউনিয়নকে মাদকমুক্ত করব।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা