ছবি: সংগৃহীত
সারাদেশ

বেনাপোলে সিঅ্যান্ডএফ কার্যালয়ে চুরি

নিজস্ব প্রতিনিধি, যশোর: বেনাপোলে সিঅ্যান্ডএফ এজেন্ট এইচ কে রওশন শিপিং লাইন্স লিমিটেডের কার্যালয়ের তালা ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে এক নম্বর গোডাউনের সামনের ভবনে ওই কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।

সিঅ্যান্ডএফ এজেন্ট সাইফুল ইসলাম লাল্টু বলেন, ‘আমি প্রতিদিনের মতো রাতে অফিস বন্ধ করে বাসায় যাই। সকালে অফিসে এসে দেখি তালা ভেঙে কে বা কারা ল্যাপটপ, টাকা, মূল্যবান কাগজপত্রসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।’

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা