সারাদেশ

ঠাকুরগাঁওয়ে চিকিৎসকের উপর হামলা 

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক রবিউল আলমের উপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। জমি জমা নিয়ে বিরোধের জের ধরে তারা একবিঘা জমির আমন রোপা নষ্ট করে।

জানা যায়, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বোয়ালধার গ্রামের ইসলাম উদ্দীনের ছেলে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক রবিউল আলম ও তার ছোট ভাই রফিকুল ইসলাম কিছুদিন পূর্বে বোয়ালধার মৌজার ২১ শতক জমি কবলামূলে খরিদ করে। চলতি আমন মৌসুমে ওই জমিতে উচ্চ ফলনশীল আমন ধানের চারা রোপন করে। এদিকে গত শুক্রবার পূর্ব শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত চিকিৎসক রবিউল আলম ও তার ছোট ভাই রফিকুল ইসলামের রোপনকৃত ২১ শতক জমির আমন রোপার চারা তুলে ফেলে। এতে তার ২১ হাজার টাকার সম্পদের ক্ষতি সাধন ঘটে।

ওইসময় রফিকুল ইসলাম দুর্বৃত্তদের অন্যায় কর্মকান্ডের প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তার উপর ক্ষিপ্ত হয়ে অস্ত্র দিয়ে হামলা করে। আহতের বাবা ইসলাম উদ্দীনসহ এলাকার লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রোববার দুপুরে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক রবিউল আলম নিজ বাড়ীতে এসে জমিজমার বিরোধের বিষয়টি সমঝোতার প্রস্তাব দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাথারী মারপিট করে। এ ব্যাপারে চিকিৎসক রবিউল আলমের বাবা ইসলাম উদ্দীন বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ ওসি হাবিবুর রহমান প্রধান বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা