সারাদেশ

নোয়াখালীতে ট্রাক ও সিএনজি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধি,নোয়াখালী: নোয়াখালীতে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবদুর রহমান নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহমান (৪০) সদর উপজেরার চন্দ্রপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

শনিবার (২৮ আগস্ট) চৌমুহনী-মাইজদী সড়কের মাইজদী বাজারের ওয়ালটন শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে মাইজদী বাজার থেকে মালবাহী সোনাপুরগামী একটি কাভার্ডভ্যান মাইজদী বাজারের ওয়ালটন শোরুমের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার শিকার ট্রাক ও সিএনজি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। তবে এ সময় ট্রাক চালক পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা