সারাদেশ

স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের নতুন কমিটি

নিজস্ব প্রতিনিধি,নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের আগামী এক বছরের জন্য কার্যকরী কমিটি করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) গিয়াসউদ্দিনকে সভাপতি, সোহেল রানাকে সাধারণ সম্পাদক ও রাজিব উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়। ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে স্থান পেয়েছে হাতিয়া ও হাতিয়ার বাইরের কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণেরা।

আলোর মশালের নতুন কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা রবিন, সহ সভাপতি লিচান হাওলাদার, নাহিদ সোহাগ। সহ-সাধারণ সম্পাদক হলেন আমির হোসেন (সৈকত), যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ান ফরিদ, সহ সাংগঠনিক সম্পাদক রাকিব উদ্দিন (রুমিও), শরীফ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. বাকের উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়ালি আহমেদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাকছুদুর রহমান জনি, ক্রীড়া সম্পাদক রাকিব উদ্দিন, সহ ক্রীড়া সম্পাদক হুমায়ুন উদ্দিন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান (মনির), সাহিত্য বিষয়ক সম্পাদক আশিষ মজুমদার, বিজ্ঞান বিষয়ক সম্পাদক অর্ণব দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু নাইম মো. সাইফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুন উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আসিফ মিয়াজি, মহিলা বিষয়ক সম্পাদক পান্না বিনতে আবুল কালাম, সহ মহিলা বিষয়ক সম্পাদক তানজিনা তানজু ও নাহিদা নিশু। কার্য নির্বাহী সদস্য হয়েছেন মো. ছাইফুল ইসলাম ও মোহাম্মদ রায়হান।

এর আগে ২৬ জুলাই সংগঠনের সদস্যরা আগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন কমিটি করার জন্য সোহেল রানাকে আহ্বায়ক, রাজিব উদ্দিনকে সদস্যসচিব ও আতিকুর রহমানকে সদস্য করে তিন সদস্যের একটি আহ্বায়ক কমিটি করা হয়। আহ্বায়ক কমিটি সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে।

প্রসঙ্গত, তরুণদের সংঘবদ্ধ প্রচেষ্টায়, একটি সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয়ে ২০১০ সালের ২১ জানুয়ারি আলোর মশাল পথচলা শুরু করে। যাত্রার শুরু থেকে সংগঠনটি মাদক বিরোধী প্রচারণা, বৃক্ষ রোপণ, অসহায়দের ত্রাণ বিতরণ, মেধাবীদের শিক্ষা উপকরণ বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতিমধ্যে হাতিয়া উপজেলার এস সি এস উচ্চ বিদ্যালয়, সাগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, এ বারি দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দিনব্যাপী বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক প্রোগ্রামের আয়োজন করেছে সংগঠনটি।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা