সারাদেশ
ঠাকুরগাঁওয়ে

চাঁদা দিতে অস্বীকার করায় দোকানে হামলা-ভাংচুর 

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে চাঁদা দিতে অস্বীকার করায় একদল সন্ত্রাসী স্থানীয় ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর করেছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।

রোববার (১ আগস্ট) রাতে সদর উপজেলার শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ইমদাদুল ইসলাম নামে এক ব্যক্তির নেতৃত্বে সদর উপজেলার শিবগঞ্জ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে একদল সন্ত্রাসী। রোববার রাতে ওই সন্ত্রাসীদল পুনরায় চাঁদা চাইতে আসে।

এ সময় কয়েকজন ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায় তারা দোকানপাটে হামলা চালায়। এ সময় কয়েকজন ব্যবসায়ী আহত হয়। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা