সারাদেশ

দুধের নায্যদাম পাচ্ছে না খামারিরা

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী: নরসিংদীতে দুধের দাম এখন ৪০ টাকা কেজি। কিছুদিন আগেও বাজারে প্রতি কেজি দুধ বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকায়। এই লকডাউনে দোকানপাট বন্ধ থাকায় বিশেষ করে মিষ্টির দোকানে মিষ্টি তৈরি বা বিক্রির পরিমাণ কমে যাওয়ায় সেই দুধের দাম প্রতি কেজিতে কমেছে ২০ টাকা।

যারা প্রান্তিক ও ক্ষুদ্র দুগ্ধ খামারিরা এখন হতাশায় দিন পার করছে। দুধের দাম এতটা কমে যাবে তা তারা ভাবেননি। জেলার শিবপুর উপজেলার ইটাখোলা মুনছেফেরচর বাজারে গিয়ে দেখা যায়, এক বৃদ্ধ দুই বালতি দুধ নিয়ে বসে আছেন। দুধ কেনার মতো ক্রেতা নেই। হাতেগোনা দুই একজন ক্রেতা থাকলেও দাম হাঁকায় ৪০ টাকা কেজি। এর বেশি দামে কিনতে চায় না। এতে বাধ্য হয়েই দুধ বিক্রি করতে হয় ৪০ টাকায়।

কিন্তু বৃদ্ধ কৃষক ৪০ টাকায় বিক্রি করতে নারাজ। তার বিবেচনায় অন্তত ৫০ টাকায় বিক্রি করতে না পারলে গাভী পালন করে লাভতো দূরের কথা গাভীর খাবার জোগানোই কষ্টকর। এ জন্য তিনি মন খারাপ করে বসে আছেন ৫০ টাকা কেজি দরে বিক্রির আশায়। কিন্তু দেখাগেলো এ বৃদ্ধ কৃষকের আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। শেষ পর্যন্ত ৪০ টাকা কেজি দরেই বিক্রি করতে হয়েছে। এদিকে শহরের ভেলানগর বাজারের দৃশ্য একই। দুধ ক্রেতার চেয়ে বিক্রেতা বেশী। ক্রেতারা অপরটি কেজি ৪০ টাকার উপরে কিনতে নারাজ। দুধ বিক্রেতারা কামাল মিয়া জানান, দুধ কেনা বেচা করাই তার কর্ম। তার বাড়ি শিবপুর উপজেলার পুটিয়ার তেলিয়া ফুলপড়া এলাকায়। প্রতিদিন
তিনি এলাকার বিভিন্ন দুগ্ধ খামার থেকে চুক্তিভিত্তিক ৪৫ টাকা কেজি দরে নিজে দুধ দোহন করে ক্রয় করেন এবং সেই দুধ শহরে মানুষের বাসায় বাসায় মাসিক চুক্তি অনুযায়ী ৭০ টাকা দরে বিক্রি করেন। কিন্তু লকডাউনেরর প্রভাবে বাজারে ৬০ টাকার দুধ ৪০ টাকায় কিনতে পাওয়া যায়। এজন্য তিনি কষ্ট করে খামার থেকে দুধ দোহন না করে সরাসরি ৪০ বা ৪৫ টাকায় বাজার থেকে ক্রয় করে শহরের বাসা-বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এতে কামাল মিয়ার কোনও লোকসান নেই।

শিবপুর উপজেলার কারারচর এলাকার মো. আলকাছ মিয়া জানান, ৮ মাস আগে ২ লাখ ৭০ হাজার টাকা দিয়ে তিনি একটি উন্নত জাতের দুধের গাভী ক্রয় করেন। দৈনিক দুধ দেয় ১০ থেকে ১২ লিটার। গাভী কেনার পর থেকে তিনি প্রতিদিন গড়ে ৬০ টাকা দরে বাজারে দুধ বিক্রি করতেন। কিন্তু গত সম্প্রতি বিক্রি করছেন ৪০ টাকায়। একই এলাকার বারিক মিয়া জানান, তার দেশীয় ক্রস জাতের ৬টি গাভী রয়েছে। সবগুলো থেকে দৈনিক দুধ উৎপন্ন হয় ২০ কেজি। চলমান লকডাউনের আগে প্রতি কেজি দুধ বিক্রি করতেন ৭০ টাকা দরে। আর এখন বিক্রি করছেন ৪০ থেকে ৪৫ টাকায়।

তিনি আরও জানান, বাজারে দুধের দাম অন্তত কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা হলেও উৎপাদন খরচ উঠে আসে। এর কম হলে গাভী পালন করে কেউ লাভবান হতে পারবে না। কারণ দুধ উৎপাদন করতে গাভীকে ঘাস, খড় ছাড়াও পর্যাপ্ত পরিমাণে ভুসি খাওয়াতে হয়। আর এ ভুসি এখন বাজার থেকে কিনতে হয় প্রতিকেজি ৪০ টাকায়। কাজেই ভুসির দামে দুধ বিক্রি করে লাভের পরিবর্তে লোকসানই গুনতে হচ্ছে খামারিদের।

এ বিষয়ে নরসিংদী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান খান জানান, এই পরিস্থিতি এখন প্রায় সারাদেশেই। তবে দুধের নূন্যতম একটা দাম থাকা দরকার। জেলায় মোট দুগ্ধ খামার আছে ১ হাজার ৪৫০টি এবং দুধ উৎপাদনের ক্ষেত্রে নরসিংদী পিছিয়ে নেই। জাতীয়ভাবে একজন মানুষের যেখানে প্রতিদিন ২৫০ মিলি লিটার দুধ খাওয়া উচিত, সেখানে নরসিংদীর ২২ লাখ ২৪ হাজার জনসংখ্যার মধ্যে প্রতিদিন প্রতিজনে খেতে পারছে ২৬৩ মিলি লিটার।

ডা. মো. হাবিবুর রহমান খান আরও বলেন, জাতীয়ভাবে নরসিংদীতে দুধের চাহিদা পুরণ করে মাথাপিছু ১৩ মিলি লিটার দুধ বাড়তি থাকে। এই বাড়তি দুধ সরবরাহ করা হয় ঢাকায়। কিন্তু করোনার বর্তমান পরিস্থিতিতে যদিও পণ্য সরবরাহে কোনো বাধা নেই তবুও সম্ভবত আগের মতো আর সরবরাহ হচ্ছে না। যে কারণে দুধের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে খামারিরা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা