সারাদেশ

দৌলতখানে মৎস্য বিভাগের সচেতনতা সভা

নিজস্ব প্রতিনিধি,ভোলা: দেশের সামুদ্রিক জলসীমায় আগামী (২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত) ৬৫ দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

এ উপলক্ষে মঙ্গলবার ( ১৮ মে ) সকাল ১১টায় উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নের ঘোষেরহাট মাছ ঘাটে জেলেদের সাথে মৎস্য বিভাগের সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

সচেতনতা সভায় বক্তারা বলেন, মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান চতুর্থ, এটি নিঃসন্দেহে গৌরবের বিষয়। মাছ ধরার নিয়ম কানুন সম্পর্কে মৎস্য আহরণকারীদের আরও সচেতন করা গেলে এর উৎপাদন আরও বাড়বে।

এ সময় তারা আরও বলেন, জেলেরা বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে নদী ও সমুদ্র থেকে মাছের ডিম পর্যন্ত তুলে আনছেন। এ ধরনের কাজ বন্ধ করার বিকল্প নেই।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান জি এস ভুট্টো তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফিজল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক, প্রাক্তন ইউপি সদস্য মেজবাহ উদ্দিন ও প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা