সারাদেশ

সুরুজা বিবির ঈদ আনন্দ

নিজস্ব প্রতিনিধি,মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখার সুরুজা বিবির নিজের মাথা গোঁজার ঠাঁই নেই। গ্রামের বিভিন্ন বাড়িতে আশ্রিতা হিসেবে এতোকাল থেকে আসছেন সুরুজা বিবি। এভাবে তার কেটে গেলো প্রায় ৫০ বছর। কিন্তু এবার দীর্ঘ ঠিকানাবিহীন জীবনের অবসান ঘটতে যাচ্ছে সুরুজা বিবির।

এবার নিজের একটা ভিটে হচ্ছে। ঈদের আগ মূহূর্তেই পেয়েছেন এ সুখবর। ফলে এবারের ঈদ বাড়তি আনন্দ নিয়ে এসেছে সুরুজার জীবনে। তিনি বলেন-‘জীবনে এইরকম আনন্দের ঈদ আর আইছে না’।

সুরুজা বিবি জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মরহুম সিরাজ উদ্দিনের বাড়িতে আশ্রয়ে থাকতেন। সম্প্রতি সেই বাড়ি বিক্রি করার উদ্যোগ নিয়েছেন সিরাজ উদ্দিনের উত্তরসূরীরা।

তাই সুরুজা বিবিকে ঈদের পর বাড়ি ছাড়ার কথা বলেছেন। তাই আবার শঙ্কায় পড়েন সুরুজা বিবি। কোথায় গিয়ে আবার আশ্রয় নেবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন। সুরুজার এই দুশ্চিন্তার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন এলাকার কিছু তরুণ।

বিষয়টি উঠে আসে কয়েকটি গণমাধ্যমেও। এতেই বদলে যায় সুরুজার ভাগ্যের চাকা। গণমাধ্যমে খবর আসার পর সুরুজার দুঃখের কাহিনী নজরে আসে বড়লেখার ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরার।

গত বুধবার (১২ মে) বিকেলে বড়লেখার ইউএনও পরামর্শে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা বৃদ্ধা সুরুজা বিবির অস্থায়ী বাড়িতে খাদ্যসাগ্রী ও শাড়ী নিয়ে হাজির হন। তিনি সুরুজা বিবির হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর ঈদ উপহারের দুই প্যাকেট খাদ্যসামগ্রী ও নিজের ব্যক্তিগত উদ্যোগে ঈদের উপহার হিসেবে একটি নতুন শাড়ী।

এ সময় তিনি ‘মুজিব শতবর্ষে’ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন সুরজবা বিবি ও তার ছেলের পরিবারকে দুটি ঘর তৈরি করে দেওয়ার আশ্বাসও দেন।

সুরুজার পরিবার সূত্রে জানা গেছে, সুরুজা বিবির স্বামী দিনমজুর ছিলেন। স্বাধীনতা যুদ্ধের বছর খানেক আগে বর্তমান উত্তর শাহবাজপুর এলাকায় এসেছিলেন। এরপর থেকে এই গ্রামেই তাদের বাস। তিনি এখানকার স্থায়ী বাসিন্দা ও ভোটার। পরিবারের অসচ্ছলতায় কোনো বাড়ি করতে পারেননি। মানুষের বাড়ি বাড়ি ছেলে-মেয়ে নিয়ে থাকতে হয়েছে। একসময় স্বামী মারা যান। ছেলে বিয়ে করেন। ছেলের পক্ষের তিন মেয়ে ও ১ ছেলে। সংসারের অনটনের মধ্যে নিজের মাথা গোঁজার ঠাঁই করা হয়নি। প্রায় ৯ বছর আগে মারা যান সুরুজার ছেলে আব্দুল মান্নান। এরপর দুর্দিন নেমে আসে সুরুজা বিবির পরিবারে। নিজে ও ছেলের বউসহ মানুষের সাহায্যে, কখনো বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন।

বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা শনিবার (১৫ মে) রাতে বলেন, ‘ভূমিহীন বৃদ্ধা সুরুজা বিবির সংবাদ দেখে তাদের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী নিয়ে যাই। ঈদের পর ঘর নির্মাণের কাজ শুরু হবে। ওই এলাকায় সুরুজা বিবি ও তার ছেলের জন্য দুটি ঘর বরাদ্দ দেওয়া হবে।’

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা