সারাদেশ

ভারত ফেরত ২৫৬৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিনিধি, খুলনা: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আগত বাংলাদেশী নাগরিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও গৃহীত কার্যক্রম বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৯ মে) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।

এ সময় বিভাগীয় কমিশনার বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আগত বাংলাদেশী নাগরিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করণে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বন্দর দিয়ে ২৬ এপ্রিল থেকে আগত যাত্রীদের খুলনা বিভাগের বিভিন্ন জেলার কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।

জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা সিভিল সার্জনের সহায়তায় কোয়ারেন্টাইনে থাকা নাগরিকদের দেখাশোনা করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন জেলার এসব কোয়ারেন্টাইন্ট সেন্টারগুলোতে ৯ মে থেকে বিজিবি মোতায়ন করা হবে।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার জানান, ২৬ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে দুই হাজার পাঁচশত ৬৪ জন বাংলাদেশী নাগরিক এসেছেন। তাদের প্রথমত যশোরের বিভিন্ন কোয়ারেন্টাইন্টন সেন্টারে রাখা হয়। পরে যাত্রীর সংখ্যা বেশী হওয়ায় পর্যায়ক্রমে খুলনা, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা জেলার কোয়ারেন্টাইন্ট সেন্টারে রাখা হয়েছে।

বিভাগীয় কমিশনার বলেন, যাত্রী আনা নেয়া এবং খাবারসহ অন্যান্য সুবিধা নিশ্চিতকরণে জেলা প্রশাসন সার্বিক সমন্বয় করছে। কোয়ারেন্টাইন্টনে থাকা ব্যক্তিরা সুস্থ্য আছেন। যাদের করোনা পজেটিভ রয়েছে তাদের সংক্রমণজনিত জটিলতা নেই। তবে সংক্রমিত ব্যক্তিদের সম্পূর্ণ আলাদা করোনা ইউনিটে রাখা হবে। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত, নতুন কোন সংক্রমিত যাত্রীকে আনা হবে না। আগামী ১১ মে তারিখে ২৬ এপ্রিল আগত যাত্রীদের কোয়ারেন্টাইন্টন শেষ হবে। এসব ব্যক্তিরা সাফল্যের সাথে কোয়ারেন্টাইন্টন সমাপ্ত করার সার্টিফিকেট পাবেন।

উল্লেখ্য, যশোর জেলায় এক হাজার একশত ৪০ জন, খুলনায় পাঁচশত ২১ জন, নড়াইল জেলায় ৯৯ জন, ঝিনাইদহে একশত ৬৩ জন, সাতক্ষীরায় তিনশত ৩০ জন এবং মাগুরাতে ৫০ জন যাত্রী কোয়ারেন্টাইন্টন সেন্টারে রয়েছেন।

অবহিতকরণ সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম, খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা