সারাদেশ

ছাই ফেলাকে কেন্দ্রে করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা  

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ছাই ফেলাকে কেন্দ্র করে আম ব্যবসায়ী রফিকুল ইসলামকে (৫৫) পিটিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষ।

মঙ্গলবার (০৪ মে) সকাল ৯টার দিকে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মাটিকোমড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাটিকোমড়া গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাড়ির ময়লা ও ছাই ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী বাশারাত আলীর সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মাটিকোমড়া গ্রামের ইমাম সরদারের ছেলে বাশারাত হোসেন (৪৫), তার স্ত্রী বাশিনূর নাহার তারা(৩২) এবং একই গ্রামের মৃত কুরমান আলীর ছেলে শাহজাহান আলী(৫৫) সংঘবদ্ধ ভাবে রফিকুল ইসলামের উপর হামলা চালায়। এতে আম ব্যবসায়ী রফিকুল ইসলাম মারা গেলে তাকে ফেলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, 'ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা