সারাদেশ

ভোলায় দূর্যোগ এর ঝুঁকি হ্রাস রোধে সভা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় দুযোর্গ এর ঝুঁকি হ্রাস পরিকল্পনা এবং বিনিয়োগের ক্ষেত্রে জেন্ডার, প্রতিবন্ধকতা ও সাংস্কৃতিক সংবেদনশীলতাকে মূলধারায় সংযোজন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ মার্চ) ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন-ভোলার নবাগত জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।

জাগানারীর একীভূত সমাজভিত্তিক দুযোর্গ ঝুঁকি ব্যবস্থাপনা প্রকল্পের (আইসিডিআরএম) প্রজেক্ট এর আয়োজনে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা মো: মোতাহার হোসেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ভোলা জেলার উপ-পরিচালক মো: শাহাবুদ্দিন মিয়া, জেলা তথ্য অফিসার নুরুল আমিন, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ইউসুফ হাসান, জিমরান মোহাম্মদ সায়েক, কোস্ট ফাউন্ডেশন ভোলা জেলার টিম লিডার রাশিদা বেগম, জাগানারী আইসিডিআরএম প্রজেক্ট এর মো: মিজানুর রহমান, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার হাছান শাহাবুদ্দিন, ইউনিয়ন কো-অর্ডিনেটর মো: মানুন প্রমুখ।

সভায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ভোলা একটি দুর্যোগপ্রবণ এলাকা। দুর্যোগ আসলে উপকূলের এই জেলা আঘাত হানার সম্ভাবনা বেশি থাকে। তাই সবাইকে দুর্যোগ আসার আসে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এছাড়াও আশ্রয় কেন্দ্র গুলোকে প্রতিবন্ধী বান্ধব, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে হবে।

বিশেষ করে হিজড়া বা তৃতীয় লিঙ্গের সবাই যেন দুর্যোগকালীন সময় আশ্রয় কেন্দ্রে যেতে পারে সেদিকে সবাইকে সচেতন করে গড়ে তুলতে হবে। এসময় বক্তারা আরো বলেন, দুর্যোগ আশার আগেই উপকূলের মানুষ যেন দুযোর্গ প্রস্তুতি নিয়ে রাখেন তাহলে ক্ষয়-ক্ষতির পরিমাণ কমে আসবে। এছাড়াও মহড়া করে বিভিন্ন সভা, সেমিনার করে সচেতনতা গড়ে তোলার আহবান জানায় বক্তারা।

সান নিউজ/এএইচটি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা