সারাদেশ
বরিশালের সর্বশেষ ভাষা সৈনিক

ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা ইউসুফ কালুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ইউসুফ হোসেন কালু’র দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ ) বাদ আসর ঝালকাঠির রাজপুরে পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এর আগে সকাল ১০টায় বরিশাল নগরীর বগুরা রোডের শ্রী চৈতন্য মোহন বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের পূর্বে চৈতন্য স্কুল মাঠে মরহুম মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালুকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার এবং রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। এসময় জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস উপস্থিত ছিলেন।

অপরদিকে, জানাজা নামাজে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল জেলা প্রশাসনের প্রতিনিধি নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমুল হুদা, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, এমজি কবির ভুলু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য, দৈনিক মতবাদ এর সম্পাদক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন প্রমুখ অংশ নেন।

পরে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। সরকারের পক্ষে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সিটি মেয়রসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাজা শেষে মরহুম ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালু’র মরদেহ বিশেষ ব্যবস্থায় তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুরের গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠী গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জোহর মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে ইউসুফ কালুকে।

এর আগে সোমবার (২৯ মার্চ ) বিকাল ৫টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ইউসুফ হোসেন কালু। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবিক্ষণ কমিটির মন্ত্রীমর্যাদায় আহ্বায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম- এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এবং বরিশালের জেলা প্রশাসক জীসম উদ্দীন হায়দারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। পাশাপাশি মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পারিবারিক ও সহযোদ্ধাদের সূত্রে জানা গেছে, ‘১৯৩১ সালের ১৭ জানুয়ারি ঝালকাঠি’র রাজাপুর উপজেলার কানুদাসকাঠী মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন ইউসুফ হোসেন কালু। ওই গ্রামের ওবায়দুল করিম রাজা মিয়া ও ফাতেমা খাতুন দম্পতির ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।

১৯৪৮ সালে বরিশাল বিএম স্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন ইউসুফ হোসেন কালু। প্রগ্রেসিভ ছাত্রফ্রন্টের নেতা এমায়দুলের নেতৃত্বে মিছিলে যোগ দিয়ে প্রথম দিনেই পুলিশের লাঠিচার্জে আহত হন তিনি। মেট্রিকুলেশন পাস করে ১৯৫১ সালে বিএম কলেজে এইচএসসিতে (কমার্স) ভর্তি হয়ে ভাষা সংগ্রামে তার সম্পৃক্ততা আরও বেড়ে যায়।

শিক্ষা জীবনের প্রথমে ছাত্র ইউনিয়ন করেছেন ইউসুফ খালু। ৫২ সালে যোগ দেন ছাত্রলীগে। পরে জড়িয়ে পড়েন আওয়ামী লীগের রাজনীতিতে। তিনি স্বৈরাচার বিরোধী ও প্রতিটি প্রগতিশীল আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। বরিশাল থেকে যারা ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে একমাত্র তিনিই বেঁচে ছিলেন। সবশেষ তিনিও চলে গেলেন না ফেরার দেশে।


সান নিউজ/কেআর/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা